• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / আনন্দ মুহূর্তের নান্দনিক ছবি

আনন্দ মুহূর্তের নান্দনিক ছবি

January 5, 2010 Category: লাইফস্টাইল

আনন্দ মুহূর্তের নান্দনিক ছবি বিয়ের মুহূর্তটি সবার জীবনের একটি বিশেষ পাওয়া। এ স্মৃতি ধরে রাখতে কে না চায়। এই মুহূর্তগুলো বাঁচিয়ে রাখার সবচেয়ে ভালো মাধ্যম হলো ছবি বা ভিডিও। আগামী দিনগুলোয় স্মৃতির পাতা হাতড়ে যেন বিয়ের মুহূর্তগুলো ফিরে পাওয়া যায় ছবি বা ভিডিওতে—এর জন্য ব্যবস্থা রাখতে হবে বিয়ের সময়। বিয়ের ছবিগুলো নিপুণ যত্নে আপনার হাতে পৌঁছে দিতে পারে একজন ভালো চিত্রগ্রাহক। বললেন, বিয়ের অনুষ্ঠানের ছবি তোলে এমন একটি প্রষ্ঠািন ওয়েডিং চ্যাপেলের প্রশাসনিক কর্মকর্তা ও চিত্রগ্রাহক সুমন ইস্যু।
বিয়েতে কোন ধরনের ছবি তুলতে চান, তা জানিয়ে আগেই দিন আলোকচিত্রীকে। পেশাদার আলোকচিত্রীকে দিয়ে কাজ করালে ছবির মান নিয়ে চিন্তা থাকবে না। এখন বিভিন্ন প্রতিষ্ঠান বিয়ের চিত্র ধারণ করার কাজ করছে। বিয়ে শুরুর কিছু দিন আগে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিয়ের ছবি তুলতে খরচ কেমন পড়বে। সুমন ইস্যু বললেন, খরচের ব্যাপারটি নির্ভর করছে আপনি কী ধরনের সেবা পেতে চান তার ওপর। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু বিয়ের সময় তিন-চার ঘণ্টা ছবি তুলতে খরচ পড়বে পাঁচ থেকে ১০ হাজার টাকা। বিয়ের সারা দিন পুরো অনুষ্ঠানের ছবি তুলতে খরচ পড়বে ছয় থেকে ১২ হাজার টাকা। এ ছাড়া আরও বড় পরিসরে একাধিক চিত্রগ্রাহক দিয়ে ছবি তুলতে খরচ পড়বে ১০ থেকে ১৮ হাজার টাকা। অনুষ্ঠানে যদি ভিডিও করতে চান তাহলে ভিডিও সম্পাদনাসহ খরচ পড়বে ৫ থেকে দশ হাজার টাকা। বিভিন্ন সময় বর-কনে বিয়ের পর আলাদাভাবে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে চাইলে খরচ পড়বে ৭ থেকে ২০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন স্থানে ভ্রমণের ছবি তুলতে পারেন, এতে খরচ পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকা। বিয়ের ছবি তোলার বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত ১০০টি ছবি অ্যালবামসহ প্রিন্ট করে দেয় ও বাকি ছবি ডিভিডিতে ভরে দেয়। তবে আপনার চাহিদা আরও বেশি থাকলে সে ক্ষেত্রে দামের কিছুটা হেরফের ঘটতে পারে।
পাঠকদের সুবিধার জন্য বিয়ের ছবি তোলা বা ভিডিও ধারণ করে এমন কিছু প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো:
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি
রোড-২, বাড়ি-১, ধানমন্ডি, ঢাকা।
ওয়েডিং চ্যাপেল
ফোন: ০১৭১৬-৪৮০৫০৩
স্টুডিও স্ন্যাপ শটস
তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা।
এক্সপোজার
মোতালিব প্লাজা, ঢাকা। ফোন : ০১৭১৫-৯১১১৮৮
ওয়েডিং ডায়েরি
১১০, মোহাম্মদিয়া সুপার মার্কেট
তৃতীয় তলা, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা। ফোন: ০১৯২৪-২৭৭২৭৭
ক্লিক আই
ব্লক-জি, রোড-৭, বাসা-৩৯, বনানী, ঢাকা। ফোন: ০১৭১৩-১৪৮২৮২
আশীষ সেনগুপ্ত ফটোগ্রাফি
পুরানা পল্টন লাইন, কুষ্টিয়া সমিতি বিল্ডিং, শান্তিনগর, ঢাকা।
ফোন: ০১৭১১৫৩৮৬১৯
আক্কাস মাহমুদ
কালার প্লাস, ইস্কাটন, ঢাকা।
ফোন: ০১৭১৫০০৫৬৭৬
দি ইমেজ বাই ফাহাদ আলম
কনকর্ড আর্কেড, ১৪, সোনারগাঁও জনপথ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা।
দ্য স্টোরি লিমিটেড
বাসা-১, রোড-৩৫, গুলশান-২, ঢাকা।
ডেভিড বারিকদার ফটোগ্রাফি
ধানমন্ডি (রাইফেলস স্কয়ারের পাশে) ঢাকা।
তাহের মানিক ফটোগ্রাফি
১৫/১০ তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৭১৪-২২২২০২
আবু নাসের: ০১৭১১২০৯৬৫৬
রুদ্র ইউসুফ: ০১৭১৭৭৪০১৫৬
সাফাওয়াত খান সাফু ফটোগ্রাফি
আল মানওয়ার টাওয়ার (৫ ডি)
১২৯, বড় মগবাজার, ইস্পাহানি গলি-১
ফোন: ০১৭১১১৩৯৩৮০

সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৫, ২০১০

Tag: বিয়ে

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:মেকআপ তোলা
Next Post:বিয়ের সানাই বাজল রে…

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top