• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বুকের দুধ এবং ডিমে কি বাচ্চাদের অ্যালার্জি হতে পারে?

বুকের দুধ এবং ডিমে কি বাচ্চাদের অ্যালার্জি হতে পারে?

June 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

মায়ের দুধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ থেকে বাচ্চাদের অ্যালার্জি প্রায় হয় না বললেই চলে। তবে অনেক মা গরুর দুধ খান, তার একটা অংশ বুকের দুধের সঙ্গে বেরিয়ে গিয়ে বাচ্চার অ্যালার্জি হতে পারে। গরুর দুধ খেয়ে অনেক বাচ্চা একজিমা রোগে ভোগে। মায়ের বুকের দুধে খুব একটা গোলমাল হয় না।

সাধারণত বাচ্চাদের দুধের অ্যালার্জি কিছুদিন পর থেকে একটু একটু করে কমতে থাকে। জন্মের পরের অ্যালার্জি বছর পাঁচেক বয়স হওয়ার আগে চলে যায়।

খুব কম বাচ্চার দুধের অ্যালার্জি বড় বয়স অব্দি থাকে, এদের চিকিৎসার প্রয়োজন হয়।

ডিমে অ্যালার্জি বেশ সাধারণ ঘটনা, বিশেষ করে বাচ্চাদের। এর জন্য অ্যালার্জি ক্লিনিকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। সাধারণত, ডিমের সাদা অংশে গোলমাল থাকে, হলুদ অংশে থাকে না। তাই হলুদ অংশ আলাদা করে খাওয়াতে পারেন। পরে ডিমের সাদা অংশ আলাদা করে প্রতিদিন দিতে হবে খুব অল্প করে। কিছু ওষুধ আগে খাওয়াতে হয়-পরেও কিছু দরকার হতে পারে। ধীরে ধীরে এটা ঠিক হয়ে যেতে পারে।

————-
আমার দেশ, ৩ জুন ২০০৮

Tag: অ্যালার্জি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কখন সিজারিয়ান অপারেশন
Next Post:দৈহিক ওজন কমালে মুত্রাশয় নিয়ন্ত্রণ সহজ হয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top