• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / চুলের জন্য দিওয়ানা

চুলের জন্য দিওয়ানা

October 27, 2009 Category: লাইফস্টাইল

শুষ্ক চুল

০ যতোবার প্রয়োজন শ্যাম্পু করতে থাকুন। সপ্তাহে দু’বার রাতে অলিভ অয়েল লাগিয়ে সকালে শ্যাম্পু করে ফেলুন যা চুলের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।

০ চুলের পুষ্টির জন্য প্রোটিন সমৃদ্ধ কন্ডিশনার ব্যবহার করুন।

০ চুল বেশি শুষ্ক ও ভঙ্গুর হলে নিয়মিত নারকেল তেল হালকা গরম করে ম্যাসেজ করুন। এতে করে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভাল হবে।

০ শুষ্ক চুলের জন্য ভিটামিন ই, অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে।

০ তৈলাক্ত চুল শ্যাম্পু করার সময় হালকা করে ঘষুন। বেশি ঘষলে চুল তেল তেলে হয়ে যাবে।

০ ঘন ক্রিমের মতো শ্যাম্পু ব্যবহার করবেন না। প্লেইন শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু দেখতে ট্রান্সপ্যারেন্ট হলে বুঝবেন এটা প্লেইন শ্যাম্পু।

০ কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে চুলের শেষ প্রান্তে লাগাতে পারেন।

স্বাভাবিক চুল

০ স্বাভাবিক চুলের জন্য ন্যাচারাল শ্যাম্পু ব্যবহার করুন।

০ চুলের পুষ্টির জন্য ডিম, দই ফেটিয়ে চুলের গোড়ায় লাগিয়ে আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

০ শ্যাম্পু করার ঘন্টা খানেক আগে ঢেলে কুসুম কুসুম গরম করে লাগান। এতে করে লোমকূপগুলো খুলে যাবে এবং ময়লাগুলো খুব সহজেই বের হবে।

সিল্কি চুলের

০ শ্যাম্পু করার পর ভিনেগার মেশানো পানিতে চুল ধোবেন।

০ চাল ধোয়া পানিতে বেসনগুলে চুলে লাগান। কয়েক মিনিট পর ভাল করে ধুয়ে ফেলুন।

০ শ্যাম্পু করার পর লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে এবং চিটচিটে ভাবও দূর হবে।

খুসকিকে ‘না’ বলার উপায়

০ শ্যাম্পু করার পূর্বে ভেজা চুলে লবণ ঘষে নিন।

০ রাতে শোওয়ার আগে লেবুর ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু করুন।

০ টক দইয়ের সঙ্গে লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগান এবং আধ ঘন্টা পর শ্যাম্পু করুন।

০ সারারাত পানিতে মেথি ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধ ঘন্টা পর শিকাকাই শ্যাম্পু বা রিঠে দিয়ে চুল ধুয়ে ফেলুন।

০ নারকেল তেল ও কর্পূর গরম করে মাথায় লাগান। এক ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।

০ খুশকি দূর করতে পেঁয়াজের রস বেশ কার্যকরী। পেঁয়াজের রসে থাকা সালফার খুশকির বিপরীতে দারুণ কার্যকরী। পেঁয়াজ ব্লেন্ড করে এর রস মাথায় লাগিয়ে ১ ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন।

০ ডিমের সাদা অংশের সঙ্গে লেবুর রস, নিমপাতার রস ও আদার রস এক সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধ ঘন্টা পর শ্যাম্পু করুন।

চু লে র কি ছু এ ক্স কু সি ভ টি প স

০ লেবু, কিউয়ি সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করুন। ফ্রুট অ্যাসিড চুলের তেলতেলে ভাব ও ময়লা পরিষ্কার করে। চুলকে সজীব করে তোলে।

০গ্লাসে বিয়ার ঢেলে রেখে দিন। এবার এ ফ্ল্যাট বিয়ার শ্যাম্পু করার পর পুরো চুলে ভাল করে লাগান। বিয়ার লাগানোর পর চুল ধোয়ার প্রয়োজন নেই কারণ বিয়ারের গন্ধ এমনি এমনিই চলে যাবে।

০ ভিটামিন বি সমৃদ্ধ খাবার বেশি করে খান। বিশেষ করে ফল, শাকসবজি।

০ ডিম, বাঁধা কপিতে ভিটামিন বি’র সঙ্গে সঙ্গে সালফারও থাকে যা খুশকি দূর করার জন্য উত্তম।

০ মাঝে মাঝে শ্যাম্পুর সঙ্গে দু’টো ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিন।

০ মাথা ম্যাসেজ করার সময় নখ দেবেন না।

সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ২৭, ২০০৯

Tag: ক্রিম, খাবার, খুশকি, চুল, নখ, শাকসবজি

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:নাকের যত্ন
Next Post:চোখের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top