• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বনানীতে সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান

বনানীতে সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান

October 26, 2009 Category: লাইফস্টাইল

ঘরটির সামান্য অংশ কাচঘেরা। এতে শোভা পাচ্ছে বিশ্বের বিভিন্ন নামী-দামি মডেলদের ছবি আর তাঁদের বৈচিত্র্যময় চুলের ফ্যাশন। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই রবীন্দ্রসংগীত কানে এল। সবকিছুই বেশ পরিপাটি। মিটমিট জ্বলছে বাতিগুলো। এটি আসলে ঢাকার বনানীর কামালআতাতুর্ক এভিনিউয়ে অবস্থিত ছেলেদের সৌন্দর্যচর্চার একটি প্রতিষ্ঠান। এর নামটাও বেশ মানানসই, রেজরস এন সিজরস। সম্প্রতি চালু হওয়া এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক সব ব্যবস্থায় ছেলেদের চুলের যত্ন ও স্পার ব্যবস্থা রয়েছে।
এখানে ছেলেদের বিভিন্ন স্টাইলে চুল কাটা, রং করাসহ চুলের পরিচর্যায় বিভিন্ন ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে মনমতো চুল কাটা, পছন্দমতো রং করা ও চুলের বিভিন্ন সমস্যায় নানা চিকিত্সা নেওয়া যাবে।
ছেলেদের ত্বকের পরিচর্যায় এখানে ফেস ম্যাসাজ, ফেয়ার পলিশ, ফেসিয়াল প্রভৃতি সুবিধা পাওয়া যাবে। আর এসব পরিচর্যা দেওয়া হবে ত্বকের ধরন বুঝে।
ছেলেদের শরীরের বিভিন্ন অংশ ম্যাসাজের জন্য রয়েছে সুইডিশ, অ্যারোমা ম্যাসাজ, থাই, ইন্ডিয়ান ও প্রথাগত ম্যাসাজ-পদ্ধতি। ছেলেরা যাতে ঠিকমতো হাত ও পায়ের যত্ন নিতে পারে, এ জন্য এখানে থাকছে বিশেষ এক ব্যবস্থা। তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ ও সেবা হলো বডি স্পা। রেজরস এন সিজরসের প্রধান পরিচালন কর্মকর্তা শফিকুল ইসলাম জানালেন, প্রশান্তি আনার জন্য বডি স্পা খুবই কার্যকর। এ ছাড়া এতে শরীর ও ত্বক ভালো থাকে। এখানে ছেলেরা এ সুবিধা পেতে পারে। স্পার জন্য এখানে রয়েছে আলাদা কক্ষ। এসব ব্যবস্থা ছাড়াও ছেলেদের কান, ভুরু প্রভৃতি ফোঁড়ানোর ব্যবস্থা থাকছে। বিয়েতে বর সাজানোর জন্যও প্রতিষ্ঠানটিতে বিশেষ সেবার ব্যবস্থা রয়েছে। তবে এ জন্য আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে।
ছেলেদের ত্বকের সমস্যায় বিশেষ সেবাও থাকছে এখানে।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৭, ২০০৯

Tag: চুল, ঢাকা, ত্বক, ফ্যাশন, বনানী, বিয়ে, মডেল

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:খুশকিমুক্ত চুলের জন্য
Next Post:দাগ নিয়ে ভাবছেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top