• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ঈদের জুতা-ব্যাগ নিয়ে আড়ং

ঈদের জুতা-ব্যাগ নিয়ে আড়ং

September 21, 2009 Category: লাইফস্টাইল

এই ঈদে আপনার সাজকে পরিপূর্ণতা দিতে আড়ং নিয়ে এসেছে একেবারেই ভিন্ন ডিজাইনের দারুণ আকর্ষণীয় সব স্যান্ডেল ও ব্যাগের কালেকশন। ঈদের নতুন পোশাকের সাথে মিলিয়ে সব বয়সী মেয়েরা এসব জুতা এবং ব্যাগ ব্যবহার করতে পারবেন। গ্লাডিয়েটর, মিডনাইটস্‌ স্টোরি এবং জুয়েলারি থিমে এসব স্যান্ডেল ও ব্যাগের ডিজাইন করা হয়েছে। প্রাচীন রোম সম্রাটদের পরিধেয় স্যান্ডেল-এর নকশা থেকে অনুপ্রাণিত থিম হলো গ্লাডিয়েটর। এসব স্যান্ডেল-এর পিছনে একটি জিপার-এর মাধ্যমে টি-স্ট্র্যাপ দিয়ে পা জুড়ে নানা ক্রিস-ক্রস ফিতা চলে গিয়েছে। কালো, লাল, কপার, গান মেটাল ইত্যাদি বিভিন্ন রঙের নরমাল ও ক্রোকোডাইল এমবুসড লেদার দিয়ে তৈরি হয়েছে হিলসহ ও হিলছাড়া ফ্ল্যাট এই স্যান্ডেল কালেকশনটি। ক্যাপ্রিস বা নি-লেংথ স্কার্ট-টপসের সাথে এই স্যান্ডেলগুলো খুবই মানানসই। অন্যদিকে মিডনাইটস স্টোরি কালেকশনে রয়েছে ইসলামিক মোটিফ থেকে অনুপ্রাণিত ডিজাইনের স্যান্ডেল ও ক্লাচ ব্যাগ। ফয়েল লেদারে ল্যাটিসের মাধ্যমে করা কালো, বাদামী, ডার্ক চকলেট রঙে ফিরোজা, সবুজ, রূপালী রঙের ইলিউশন এফেক্ট আনা হয়েছে এসব স্যান্ডেল ও ব্যাগের মোটিফগুলোতে। সব বয়সী মেয়েরা একটু জমকালো সালোয়ার-কামিজের সাথে এই স্যান্ডেল ও ব্যাগগুলো ম্যাচিং করে ব্যবহার করতে পারবেন। এছাড়া জুয়েলারি থিমে এসেছে ট্রাডিশনাল গহনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা স্যান্ডেল ও ব্যাগ কলেকশন। পায়েল বা অ্যাঙ্কলেট পরার পরিবর্তে-এই স্যান্ডেল এ ব্যবহার করা হয়েছে সোনালী রঙা চেইন যা কিনা পায়েল- এর কাজ করবে। কালো-সোনালী, লাল-সোনালী, বাদামী-সোনালী ইত্যাদি কম্বিনেশনে পাওয়া যাবে এই কালেকশনটি। মেয়েরা শাড়ি বা চুড়িদার সহ কামিজের সাথে এই ধরনের স্যান্ডেলগুলো পরতে পারবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, সেপ্টেম্বর ১৯, ২০০৯

Tag: ঈদ, গহনা, জুতা, রূপা, শাড়ি, স্কার্ট, স্যান্ডেল

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঈদ ফ্যাশনের অনুষঙ্গ
Next Post:ঈদের রান্নায় মসলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top