• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বর্ণিল দেয়াল

বর্ণিল দেয়াল

August 18, 2009 Category: লাইফস্টাইল

সারা দিন কাজের শেষে ঘরে ফিরে এলে আপনার ঘর সব সময়ই আপনাকে স্বাগত জানায়। আর সেই স্বাগত জানানোর পদ্ধতিটা যদি একটু বর্ণিল হয় তাহলে তো কথাই নেই।
মনের মতো ডিজাইনে ঘর সাজানোর এই বিশেষ সেবাটিই নিয়ে এসেছে রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
বার্জার হোম ডেকোর বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দিচ্ছে ইলিউশনস নামে দেয়াল অঙ্কনের বিশেষ সুযোগ। এতে আপনার ঘর মনের মতো ডিজাইনে রঙিন করে দেবেন বার্জারের শিল্পীরা। বার্জারের ডেকোর বিভাগের ব্যবস্থাপক আসাদুর রহমান জানান, পাঁচটি ভাগে প্রায় ৪৩টি বিশেষ ডিজাইন রয়েছে বার্জার ইলিউশনস সেবায়। এসব ক্যাটাগরির মধ্যে রয়েছে ভালোবাসার নানা রং ও ডিজাইনের ভ্যালেন্টাইনস কালেকশন, দেশজ সংস্কৃতির আদলে প্রিটি ওয়্যার, টিনএজারদের ঘরের দেয়াল অঙ্কনের জন্য বিশেষ আয়োজন গাইস এন ডলস, শিশুদের ঘরের জন্য চিলড্রেন কালেকশন এবং ঘরেই সমুদ্রসৈকত ও ভিন্নধর্মী নানা ডিজাইন নিয়ে ‘বিচওয়্যার’। এই সেবা পেতে খরচ পড়বে প্রতি বর্গফুটে ডিজাইনভেদে ৩৫ থেকে ৬৫ টাকা। তিনি আরও জানান, ইলিউশনস সেবা পেতে হলে সাধারণত ঘরের দেয়ালে রং করার আগেই তাঁদের জানানোর পরামর্শ দিয়ে থাকেন তাঁরা। তবে ঘরের রং করা পুরোনো দেয়াল হলেও সমস্যা নেই। ওই একই খরচে পুরোনো রং তুলে নতুনভাবে রং করে ডিজাইন করে দেবেন তাঁরা। শুধু তা-ই নয়, বার্জারের এই সেবা পাওয়া যাবে সারা দেশের যেকোনো স্থানে। আপনার বাড়ি যেখানেই হোক না কেন বার্জারের আঁকিয়েরা আপনার মনের মতো ঘরটি রঙিন করে দিয়ে আসবেন। ভাবছেন এর জন্য হয়তো যাতায়াত ভাড়া আলাদা হবে? মোটেও না। দেশের যেকোনো স্থানে ওই একই খরচে বার্জার এই সেবা দিয়ে থাকে। এ ছাড়া এই ডেকোর বিভাগ থেকে ঘরবাড়ি বা বাইরের দেয়ালে কোথায় কেমন রং ব্যবহার করা উচিত, কোন রং ফুটিয়ে তুলতে আলো বেশি প্রয়োজন বা কোন রং অল্প আলোতেই ফুটে ওঠে, সেই সঙ্গে সাশ্রয় করে আপনার বিদ্যুতের খরচ ইত্যাদি পরামর্শ দিয়ে থাকেন বার্জারের রং বিশেষজ্ঞরা। বার্জারের রং বিশেষজ্ঞ দেওয়ান মাহবুবুল হাসান জানান, অনেক সময় সঠিক রং ব্যবহার না করায় ঘরের দামি আসবাবপত্রও যেন ফিকে মনে হয়। অথচ দেয়ালে রং করার সময় এসব খুঁটিনাটি বিষয়ে একটু লক্ষ রাখলেই সাশ্রয়ী খরচে আপনি পেতে পারেন মনের মতো রঙিন ঘর। যোগাযোগঃ ৯৮৭২৪২৮ (ঢাকা), ০৩১-৬১৮৮০৭ (চট্টগ্রাম), ০৪১-৭২২২৬২ (খুলনা), ০৮২-১২৮৩১২৩৭ (সিলেট), ০৮১-৬৩৪০৩ (কুমিল্লা)।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Tag: আসবাব, সংস্কৃতি

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বৃষ্টিভেজা কাপড়ের যত্ন
Next Post:সেহ্‌রিতে কী খাবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top