• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / এশিয়ার নানা দেশের পণ্যের মেলা

এশিয়ার নানা দেশের পণ্যের মেলা

August 18, 2009 Category: লাইফস্টাইল

ঝিরঝির বৃষ্টিকে উপেক্ষা করেই হাজির হলাম বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। লক্ষ্য ‘এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো-২০০৯’। মেলায় আগতদের ভিড় দেখে বোঝাই যাচ্ছিল না বৃষ্টির বিড়ম্বনার কথা। দ্বিতীয়বারের মতো সেমস বাংলাদেশ-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় এবার এশিয়ার সাতটি দেশ অংশগ্রহণ করেছে। ১৩ আগস্ট শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এই মেলা উদ্বোধন করেন। সেমস গ্লোবালের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। মেলার স্টলগুলোকে নানাভাবে সাজানো হয়েছে। বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক, গৃহস্থালির সামগ্রী, গৃহসজ্জার সামগ্রী ও গয়না পাওয়া যাচ্ছে এ মেলায়। হাতে তৈরি গয়না, স্যান্ডেল, জুতা, কুশন কভার, বিছানার চাদরসহ সবই পাবেন এখানে। বিভিন্ন আবাসন প্রকল্প প্রতিষ্ঠানের স্টলও রয়েছে। আসবাবপত্র, গাড়ি, মোটর বাইকও পাবেন এ মেলায়। ঘুরতে ঘুরতে ক্ষুধা লাগলে খাবারও কিনতে পারবেন। নানা পদের খাদ্যসামগ্রীর দোকান রয়েছে এখানে। তবে এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে পাপেট শো, বানরনাচ, সাপের খেলা ও ডিজে। মেলা চলবে ১৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০-৩০ থেকে রাত ৮-৩০টা পর্যন্ত।

সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০০৯

Tag: আসবাব, খাবার, গয়না, চাদর, জুতা, বিছানা, স্যান্ডেল

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:নানা তথ্যের পর্যটন মেলা
Next Post:বৃষ্টিভেজা কাপড়ের যত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top