• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / বর্ষায় নাজুক ত্বক

বর্ষায় নাজুক ত্বক

July 8, 2009 Category: লাইফস্টাইল

সিজনানুযায়ী ত্বকের নানারকম সমস্যা দেখা দেয়। বর্ষাকালও তার ব্যতিক্রম নয়। বর্ষাকালে ত্বক কেমন যেন রুক্ষ অনুজ্জ্বল হয়ে পড়ে। ত্বকে এ সময় র‌্যাশ ও ব্রণের প্রকোপ বাড়ে। তাই বর্ষাকালে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন। বর্ষাকালে ত্বকের যত্নে যা যা করবেন।

০ ত্বক উজ্জ্বল, সুন্দর রাখতে প্রচুর পরিমাণে ফল, শাকসবজি, পানি এবং পানি জাতীয় খাবার খাবেন।

০ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

০ বার বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধোবেন।

০ বর্ষাকালে রোদ কম থাকলেও সূর্যরশ্মির প্রতিফলন হয় তাই রোদে বেরুলে অবশ্যই সানস্ক্রিন লাগাবেন।

০ মুখের ম্যাড়ম্যাড়ে ভাব দূর করতে পাকা পেঁপের ক্বাথ ও লেবুর রস মিশিয়ে মুখে মাখলে বিবর্ণ ত্বকে ফিরে আসবে উজ্জ্বলতা।

০ ব্রণ হলে নিমপাতা ও চন্দনবাটা লাগান। ব্রণের দাগ দূর করতে চন্দনবাটা, হলুদ ও লবঙ্গবাটা, জয়ফল গুঁড়োর সঙ্গে আপেল ও কমলালেবুর রস মিশিয়ে লাগান। বিশ মিনিট পরে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে মুছে নিন।

০ বর্ষার অবশ্যই ওয়াটার প্রুপ মেকআপ ব্যবহার করবেন।

০ গোসলের সময় গোলাপের পাপড়ি ও কাঁচা হলুদবাটা, বেসন ও দই একসঙ্গে মিশিয়ে গায়ে মাখলে ত্বকে যেমন উজ্জ্বল আভা আসে, তেমনই গোলাপের সুগন্ধ সারাটাদিন ঘিরে থাকবে আপনাকে। আর আপনার মন মেজাজ থাকবে ফুরফুরে।

০ ক্লেনজিংয়ের জন্য ময়দা ও দুধের সর সারা মুখ, গলা ও হাতে লাগিয়ে রাখুন। আধ শুকনো হলে অল্প ঘষে ধুয়ে ফেলুন। এরপর হালকা গরম পানিতে কর্পূর মিশিয়ে তাতে তোয়ালে ভিজিয়ে মুখ, গলা, ঘাড় ও কানের পাশ পরিষ্কার করে নিন।

০ ফুটন্ত পানিতে জুঁই এবং গোলাপের পাপড়ি সেদ্ধ করতে থাকুন। অনেকক্ষণ সেদ্ধ করার পর ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মত তুলোয় ভিজিয়ে মুখে লাগান স্কিন টনিক হিসেবে।

০ ময়েশ্চারাইজার হিসেবে দুধের সর ও গোলাপের পাপড়িবাটা ব্যবহার করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ০৭, ২০০৯

Tag: ত্বক

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বর্ষার বালিশের যত্ন
Next Post:জুতার যত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top