• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / মন্দা মোকাবিলায় বিশ্বব্যাংকের তহবিল

মন্দা মোকাবিলায় বিশ্বব্যাংকের তহবিল

December 15, 2008 Category: লাইফস্টাইল

বিশ্ব অর্থনীতির মন্দা থেকে টিকে থাকতে বিশ্বব্যাংক ২০০ কোটি ডলারের একটি তহবিল তৈরি করেছে। মূলত বিশ্বের দরিদ্রতম দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও বিনা সুদে ঋণ দিতে এ তহবিল গঠন করা হয়। ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনে এ তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয়।
মূলত সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে আগামী তিন বছরে এ তহবিল থেকে ঋণ দেবে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক মনে করছে, বিশ্ব অর্থনীতির যে মন্দা চলছে, তা আগামী বছর আরও খারাপ পর্যায়ে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। তাদের হিসাবে এবার উন্নয়নশীল দেশগুলোর মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি কম হবে। এ হার সাড়ে ৪ শতাংশ হতে পারে। ২০০৭ সালে ছিল ৭ দশমিক ৯ শতাংশ।
বিশ্বব্যাংক বলেছে, এ ঋণ পাওয়ার যোগ্য বিশ্বের ৭৮টি দরিদ্র দেশ। বিশ্বব্যাংক বলেছে, এমনিতেই খাদ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দরিদ্র দেশগুলো সংকটে আছে। এ কারণে ১০ কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোলিক বলেছেন, ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি কমলে উন্নয়নশীল বিশ্বে দুই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ১৫, ২০০৮

Tag: বিশ্বব্যাংক

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঢেলে সাজানো হচ্ছে আয়কর বিভাগ
Next Post:বৈশ্বিক অর্থনীতির মন্দা গ্রাস করছে চীনকে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top