• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পেশা পরামর্শ

পেশা পরামর্শ

December 7, 2008 Category: লাইফস্টাইল

এ বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এ বিভাগে চিঠি পাঠানোর ঠিকানাঃ ‘পেশা পরামর্শ’, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়

ভাষাবিজ্ঞান
* আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভাষাবিজ্ঞান বিষয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়েছি।
এ বিষয়ে পড়ে ভবিষ্যতে কী ধরনের চাকরি পেতে পারি? বাংলাদেশে এ বিষয়ের প্রয়োগ কতটুকু পরিলক্ষিত হয়? বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এ বিষয় কতটুকু সহায়ক ভূমিকা পালন করবে?
বহির্বিশ্বে এ বিষয়ের চাহিদা কেমন? দেশে-বিদেশে এ বিষয়ের ওপর বৃত্তির ব্যাপারে জানতে চাই।
ফাহিম ইব্‌রার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পরামর্শঃ ভাষাবিজ্ঞান বিষয়ে পাস করার পর শিক্ষার্থীরা কিছু গবেষণাপ্রতিষ্ঠান যেমন, বাংলা একাডেমী, এশিয়াটিক সোসাইটি, মাতৃভাষা ইনস্টিটিউট, পাঠ্যপুস্তক বোর্ড ও যেসব প্রতিষ্ঠানে অনুবাদের কাজ রয়েছে সেখানে প্রাধান্য পেতে পারে।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দোভাষী হিসেবেও কাজ করতে পারে। ভালো ফল হলে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক হিসেবেও নেওয়া হয়। অনেক এনজিওতে এ বিষয়ের শিক্ষার্থীরা কাজ করছে।
এ ছাড়া মুদ্রিত ও ইলেকট্রনিক-দুই সংবাদমাধ্যমেই এ বিষয়ের শিক্ষার্থীরা কাজ করছে। এ বিষয়ের অনেক প্রায়োগিক দিক আছে। উচ্চারণ, বানান, পত্রিকায় লেখা, সংবাদ পাঠ-এসব বিষয় এতে শেখানো হয়। পৃথিবীতে ছয়-সাত হাজার ভাষা আছে।
ধারণা করা হচ্ছে, অনেক ভাষা হারিয়ে যাবে। ভাষাগুলো রক্ষার জন্য ভাষাবিজ্ঞানের গবেষণা খুবই দরকারি। ভাষা আগে কেমন ছিল, ভাষার অবস্থান-এসব বিষয় ভাষাবিজ্ঞানীর কাজ।
ভাষাবিজ্ঞানে বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদা কোর্স থাকে। এসব বিষয় ভালোভাবে চর্চা করলে বিসিএস পরীক্ষায় অবশ্যই ভালো করবে। বাংলা বিষয়ে ‘পদ’থেকে ‘কারক’পর্যন্ত এবং ইংরেজি বিষয়ে গ্রামারের সব দিক পড়ানো হয়। এ ছাড়া বাংলা সাহিত্যের আদিযুগ, মধ্যযুগ, চর্যাপদ- সবই পড়ানো হয়। তাই বিসিএসের ক্ষেত্রেও বিষয়টি যথেষ্ট সহায়ক হতে পারে।
আর আমেরিকা, ইউরোপসহ বহির্বিশ্বের সব জায়গাতেই এ বিষয়ের গুরুত্ব ও চাহিদা অনেক বেশি। বিদেশে স্কলারশিপের ক্ষেত্রেও আমাদের ছাত্রছাত্রীরা ভালো করছে।

পরামর্শ দিয়েছেন-মুহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Tag: কোর্স, চাকরি, বিসিএস

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ঢাকা কমার্স কলেজে হয়ে গেল পেশা সম্মেলন
Next Post:ট্যুরিস্ট গাইড – রোমাঞ্চকর আর আনন্দের পেশা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top