• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / আমলকীর তেল

আমলকীর তেল

August 26, 2017 Category: স্বাস্থ্য সংবাদ
আমলকীর তেল
আমলকীর তেল
আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমলকীর তেল নিয়মিত ব্যবহার করলে শুধু চুল পড়াই বন্ধ হয় না, পাশাপাশি চুল হয় ঝলমলে। খুশকি দূর করলেও আমলকীর তেলের জুড়ি নেই।

চুলের যত্নে ঘরেই তৈরি করে নিতে পারেন আমলকীর তেল। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

যা যা লাগবে
আমলকী
নারিকেল তেল
অলিভ অয়েল

যেভাবে তৈরি করবেন


কয়েকটি তাজা আমলকী থেকে বিচি বের করে নিন। আমলকীর টুকরা গ্রিন্ড করে রস বের করুন।

একটি পাত্রে ২ ভাগ আমলকীর রসের সঙ্গে ১ ভাগ নারিকেল তেল মেশান। সামান্য অলিভ অয়েল মেশাতে পারেন। তবে তেলের পরিমাণ যেন আমলকীর রসের চাইতে বেশি না হয় সেদিকে লক্ষ রাখবেন।

মিশ্রণটি চুলায় মাঝারি আঁচে রাখুন ৫ থেকে ১০ মিনিট। তেল নামিয়ে ঠাণ্ডা করুন।

ছেঁকে বোতলে সংরক্ষণ করুন আমলকীর তেল।

আমলকীর তেলের উপকারিতা

  • গোসল করার ৪৫ মিনিট আগে আমলকীর তেল মাথার তালুতে ম্যাসাজ করুন। এটি চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে।
  • অকালে চুল পাকা রোধ করে ভেষজ এ তেল।
  • ১ কাপ পানিতে ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ১ চা চামচ মধু ও ১০ ফোঁটা আমলকীর তেল মেশান। শ্যাম্পু করার পর দ্রবণটি দিয়ে চুল ধুয়ে নিন। মাথার তালু ম্যাসাজ করুন ৫ মিনিট। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন চুল।
  • নিয়মিত আমলকীর তেল ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের বৃদ্ধি দ্রুত হয়।
  • মাথার ত্বকের চুলকানি দূর করে আমলকীর তেল।
  • চুলে ঝলমলে ভাব আনতে আমলকীর তেল কুসুম গরম করে মাথার তালুতে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

(সোর্স – বাংলা ট্রিবিউন)

Tag: আমলকী, চুল

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:stretching-bangla-healthস্ট্রেচিং – ব্যায়াম – ফিটনেস
Next Post:ইনফারটিলিটি বা বন্ধ্যত্বের সমস্যা এবং টেস্টটিউব বেবিইনফারটিলিটি বা বন্ধ্যত্বের সমস্যা এবং টেস্টটিউব বেবি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top