• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দিনে আট গ্লাস পানি?

দিনে আট গ্লাস পানি?

January 1, 2015 Category: স্বাস্থ্য সংবাদ

সাধারণত শোনা যায় যে সুস্থ থাকতে হলে দিনে অন্তত আট গ্লাস পানি পান করতে হবে। কিন্তু এটা আসলে একধরনের মিথ— এমনটাই বলছেন সম্প্রতি বিজ্ঞানীরা। এই কথার পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।

বিজ্ঞানীরা বলছেন, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ২.৬ লিটার ও পূর্ণবয়স্ক নারীর দৈনিক ২.১ লিটার পানি দরকার হয়। কিন্তু এর সবটাই পানি পান করার মাধ্যমে আসে না। পানি ছাড়াও খাবারের মধ্যে থাকা জলীয় অংশ এবং বিপাক ক্রিয়ায় উৎপন্ন পানি, সবটা মিলিয়েই এই চাহিদা পূরণ হয়। চা, কফি, দুধ, দই ও ফলমূলে যথেষ্ট জলীয় অংশ রয়েছে। এ ছাড়া প্রতিদিন যে আমিষ, ফ্যাট ও শর্করাজাতীয় খাবার খাওয়া হয়, তা বিপাক ক্রিয়ায় প্রায় ২৫০ মিলিলিটার পানি উৎপন্ন করে। এর বাইরে ঠিক কতটুকু পানি খেতে হবে তা নির্ণয় করার জন্য আমাদের মস্তিষ্কে পিপাসাকেন্দ্র রয়েছে। সাধারণ আবহাওয়ায় ছয় গ্লাসের মতো পানি খাওয়া যথেষ্ট হলেও কঠোর পরিশ্রম, ঘাম, গরম আবহাওয়া এই চাহিদা বাড়িয়ে দিতে পারে। আর আপনার পিপাসা ও প্রস্রাবের রং তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে।
এবিসি হেলথ।

Tag: গরম, ঘাম, প্রস্রাব

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শীতে ত্বকের যত্ন
Next Post:গর্ভকালীন ৫ সাধারণ সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top