• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বাগান পরিচর্যায় কিডনির পাথরের ঝুঁকি কমে

বাগান পরিচর্যায় কিডনির পাথরের ঝুঁকি কমে

March 25, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

প্রতিদিন বাগানে একটু কাজেই আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি প্রায় এক-তৃতীয়াংশ কমে যাবে। সম্প্রতি ওয়াশিংটন স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, সপ্তাহে মাত্র চার ঘণ্টা হালকা বাগান পরিচর্যা করলে ঘণ্টায় দুই মাইল বেগে তিন ঘণ্টা হাঁটা বা এক ঘণ্টা মাঝারি মাত্রার জগিংয়ের সমান উপকারিতা পাওয়া যায়। একই সঙ্গে দৈনিক ২২০ ক্যালরির বেশি খাদ্য গ্রহণ কিডনিতে পাথরের ঝুঁকি ৪২ শতাংশ বাড়িয়ে দিতে পারে। এত দিন কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে পর্যাপ্ত পানি পান, ক্যালসিয়াম ও আমিষ গ্রহণে পরিমিতি এবং যথাসম্ভব সোডিয়াম ও অক্সালেটসমৃদ্ধ খাবার পরিহার করার কথা বলা হতো। কিন্তু এ গবেষণা প্রমাণ করে, স্বাভাবিক কায়িক শ্রমের মাধ্যমে ও পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে সঠিক ওজন বজায় রাখাও কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে সহায়ক।

টেলিগ্রাফ।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ফুসকুড়ি, ফোড়া, বিষফোড়া?
Next Post:শীতে ঠান্ডায় কানে তালা?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top