• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চিনিযুক্ত পানীয়ে সতর্ক হোন

চিনিযুক্ত পানীয়ে সতর্ক হোন

March 25, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

মধ্যবয়সী নারীরা চিনিযুক্ত পানীয় বা মিষ্টি পানীয় বেশি পান করলে তাঁদের মধ্যে জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইওয়া উইমেনস হেলথ স্টাডি নামের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, মেনোপজের পর যে নারীরা সপ্তাহে অন্তত চার বা তার বেশিবার চিনিযুক্ত পানীয় বা মিষ্টি ড্রিংক পান করেছেন তাঁদের মধ্যে টাইপ১ বা ইস্ট্রোজেননির্ভর জরায়ু ক্যানসারের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৭৮ শতাংশ বেশি। বিজ্ঞানীরা এ গবেষণার ফলাফল ক্যানসার এপিডেমিওলজি, বায়োমার্কার অ্যান্ড প্রিভেনশন সাময়িকীতে প্রকাশ করেছেন। ইতিপূর্বে দেখা গেছে, স্থূলতা বা মেদের আধিক্য নারীদের জরায়ু ক্যানসারের সঙ্গে সম্পর্কিত। অতিরিক্ত চিনিযুক্ত পানীয় গ্রহণ এই মেদকে বাড়িয়ে দিয়ে হয়তো ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে বিজ্ঞানীদের ধারণা।

৫৫ থেকে ৬৯ বছর বয়সী নারীদের ওপর গবেষণা করে যেসব বিষয়কে জরায়ু ক্যানসারের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে তা হলো বয়স, স্থূলতা বা ওজনাধিক্য, পেটের অতিরিক্ত মেদ, ডায়াবেটিসের ইতিহাস, কম বয়সে মাসিক শুরু হওয়া ও অনেক বেশি বয়সে শেষ হওয়া এবং ইস্ট্রোজেন বা হরমোন থেরাপি। সেই সঙ্গে প্রায় ১২৭ ধরনের খাবারের মধ্যে চিনিযুক্ত পানীয়কেই অতিঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে।

সূত্রঃ মেডপেজ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ধূমপান সম্বন্ধে জেনে নিন কয়েকটি অজানা বিষয়
Next Post:প্রশ্ন: গর্ভাবস্থায় এক্স-রে করা নিষেধ কেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top