• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চোখে অঞ্জনি?

চোখে অঞ্জনি?

February 20, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

চোখের পাপড়ি যেখান থেকে বের হয়, সেই রেখা ঘেঁষে যে লাল ছোট্ট দানা বা পুঁটুলি মাঝে মাঝে তৈরি হয়, তাকে চলতি কথায় অঞ্জনি বলে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে স্টাই বা হরডিওলাম। চোখের পানি তৈরি করে এমন একটি গ্রন্থি হলো মেবোমিয়ান গ্রন্থি। এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে গিয়ে ভেতরে ময়লা জমা হয় এবং প্রদাহ বা সংক্রমণ থেকে এই সমস্যার সৃষ্টি হয়। কখনো অন্যান্য গ্রন্থিও আক্রান্ত হতে পারে। এই দানাটা লাল হয়ে ফুলে যায় ও ব্যথা করে। অঞ্জনির সঙ্গে চোখের পাপড়ির প্রদাহ থাকতে পারে।

বেশির ভাগ ক্ষেত্রে অঞ্জনি এক সপ্তাহের মধ্যে সেরে যায় ও ভেতরের ময়লা বের হয়ে আসে। চিকিৎসা খুবই সাধারণ। এক টুকরো তুলোর বল বা কাপড়ের বল গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত চারবার সেঁক দিতে হবে। কখনো প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক মলম লাগানো যেতে পারে। বরিক পাউডারের সেঁক বেশ জনপ্রিয়, এটি অনেক সময় জীবাণু দূর করতে সাহায্য করে। অঞ্জনি অনেকের বারবার হয়, সে ক্ষেত্রে গ্রন্থির মুখে কোনো সমস্যা বা দীর্ঘদিনের পাপড়ির প্রদাহ, পাপড়িতে খুশকি ইত্যাদি আছে কি না দেখে নিতে হবে।

আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ান

Tag: অঞ্জনি, চোখ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সমস্যার নাম সায়াটিকা
Next Post:গর্ভাবস্থার শেষ দিকে হাঁটাহাঁটি করলে স্বাভাবিক সন্তান প্রসব সহজ হয়—এ কথা কি ঠিক?

Reader Interactions

Comments

  1. Junait Husain Rahul

    August 8, 2017 at 10:54 am

    I am trouble with this problem about 3-4 days and its increasing day by day. So what can I do.
    My eye getting close and looking big and sometimes feeling pain.

    Reply
    • Bangla Health

      August 8, 2017 at 11:51 pm

      অবশ্যই ডাক্তার দেখাবেন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top