• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রসূতি মায়ের বুক জ্বালাপোড়া

প্রসূতি মায়ের বুক জ্বালাপোড়া

January 14, 2014 Category: স্বাস্থ্য সংবাদ

গর্ভাবস্থায় ১৭ থেকে ৪৫ শতাংশ নারী বুক জ্বালাপোড়ার সমস্যায় আক্রান্ত হন। গবেষণায় দেখা গেছে, প্রথম সন্তান জন্মের সময় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়, আর গর্ভকালীন সময়ের প্রথম ও শেষ তিন মাসে থাকে সবচেয়ে প্রকট।

গর্ভাবস্থায় রক্তে প্রচুর প্রোজেস্টেরন হরমোন পরিপাকতন্ত্রের পেশির চলন ধীর করে দেয়, একই সঙ্গে খাদ্যনালির ভাল্ব নমনীয়তাকেও বিনষ্ট করে। ফলে পাকস্থলীর অ্যাসিড ওপর দিকে এসে খাদ্যনালিতে ঢুকে পড়ে এবং বুক জ্বলে।

কিছু নিয়মকানুন মেনে চললে এই সমস্যা থেকে কিছুটা রেহাই মেলে। ভাজাপোড়া ও চর্বি তেলযুক্ত খাবার এবং ক্যাফেইন যথাসম্ভব পরিহার করুন। একসঙ্গে প্রচুর পরিমাণে না খেয়ে সারা দিনে অল্প অল্প করে খান। খাবার পরই না শুয়ে একটু হাঁটাহাঁটি করা বা সোজা হয়ে বসে বই পড়া বা টিভি দেখা উচিত। মাথার নিচে একটু উঁচু বালিশ দিয়ে শোবেন। তার পরও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

বিএমজে এভিডেন্স সেন্টার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হঠাৎ খিঁচুনিতে আতঙ্ক নয়
Next Post:চোখে ছানি পাকার পর যথাসময়ে অস্ত্রোপচার না করলে কী ক্ষতি হতে পারে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top