• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / গর্ভবতী নারীরা কি প্রয়োজনে ঘুমের ওষুধ খেতে পারবেন?

গর্ভবতী নারীরা কি প্রয়োজনে ঘুমের ওষুধ খেতে পারবেন?

December 9, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

প্রশ্ন: গর্ভবতী নারীরা কি প্রয়োজনে ঘুমের ওষুধ খেতে পারবেন?

উত্তর: গর্ভবতী নারীদের ঘুমের সমস্যা প্রায়ই হয়ে থাকে। ওজন বেড়ে যাওয়ার কারণে, পা ব্যথা বা কামড়ানো, কোমর বা পেটে অস্বস্তি, বারবার শৌচাগারে যাওয়া বা গর্ভস্থ শিশুর নড়াচড়ার জন্য ঘুমের ব্যাঘাত ঘটা খুবই স্বাভাবিক। কিন্তু প্রচলিত প্রায় সব ঘুমের ওষুধই গর্ভাবস্থায় সেবন করা ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ। এই সময় তাই শিথিলায়ন পদ্ধতি, মনকে চিন্তামুক্ত ও প্রফুল্ল রাখার চেষ্টা, ঘুমের আগে বই পড়ার অভ্যাস ইত্যাদি কৌশল অবলম্বন করতে হবে। ভালো ঘুম হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ ও অভ্যাস গড়ে তুলতে হবে। গুরুতর সমস্যা হলে ওষুধ দু-এক দিনের জন্য খাওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে।

ডা. মুনা সালিমা জাহান,
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৪, ২০১৩

Tag: মুনা সালিমা জাহান

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:সপ্তাহে ছয়টি ডিম
Next Post:শিশুর কানপাকা নিয়ে ভাবছেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top