• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কানের শোঁ শোঁ শব্দ

কানের শোঁ শোঁ শব্দ

December 9, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

অনেক সময় কানে শোঁ শোঁ শব্দ হয়ে থাকে। যেকোনো বয়সেই এমন সমস্যা দেখা দিতে পারে। শব্দ হঠাৎ করে আসে, আবার অনেক সময় চলেও যায়। কারও কারও ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায়। যা বেশ যন্ত্রণাদায়ক।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক, কান, গলা বিভাগের বিভাগীয় প্রধান খবিরউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে এই সমস্যা হতে পারে। যাই হোক, সময়মতো সঠিক চিকিৎসা বা চিকিৎসকের পরামর্শ নিলে এমন বিরক্তিকর অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।

কেন হয় এই শব্দ

কারণগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। কানের সমস্যার কারণে ও অন্যান্য শারীরিক সমস্যার কারণেও কানে শোঁ শোঁ শব্দ হতে পারে।কানের সমস্যাগুলো
l কানে ময়লা জমলে
l বহিঃকর্ণে কোনো বস্তু আটকে গেলে
l মধ্যঃকর্ণে কফ জমে গেলে
l কানের পর্দা ফেটে গেলে
l কানে প্রদাহের সৃষ্টি হলে
l মধ্যঃকর্ণের অস্থিগুলো নড়াচড়া না করলে
l অন্তঃকর্ণের চাপ বৃদ্ধি পেলে
l শ্রবণ-সংক্রান্ত স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে কানের জন্য ক্ষতিকর ওষুধ দীর্ঘদিন খেলে

অন্যান্য সাধারণ সমস্যা

l ৬০ বছরের বেশি বয়স হলে
l শরীরে রক্তশূন্যতা দেখা দিলে
l দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে
l মানসিক অস্থিরতার কারণে হতে পারে
l কিছু কিছু ভাইরাসজনিত সংক্রমণের কারণেও হতে পারে

লক্ষণ

l কানে কম শোনা
l মাথা ঘোরানো
l কান বন্ধ লাগা ভাব ইত্যাদি

প্রতিকার ও চিকিৎসা

l যেকোনো কিছু দিয়ে কানের ময়লা পরিষ্কার করা যাবে না
l প্রদাহ ও পর্দা ফেটে গেলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করাতে হবে
l অনেক সময় শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে
l স্নায়ু সমস্যায় শ্রবণযন্ত্র বা টিনিটাস মাসকার ব্যবহার করলে শোঁ শোঁ শব্দ ভালো হয়ে যায়
l কিছু কিছু ওষুধ প্রয়োগেও কানের শোঁ শোঁ শব্দ কমে যায়
l রিলাক্সেশন থেরাপি বা যোগব্যায়ামের মাধ্যমেও শোঁ শোঁ শব্দ কমে।

শরিফুল ইসলাম
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৩, ২০১৩

Tag: শরিফুল ইসলাম

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পায়ে জ্বালাপোড়া?
Next Post:মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হয়?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top