• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সন্তানের জন্ম — ৩৯-৪১ সপ্তাহ পর ঝুঁকি কম

সন্তানের জন্ম — ৩৯-৪১ সপ্তাহ পর ঝুঁকি কম

December 5, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

নানা কারণে নির্ধারিত সময়ের খানিক আগেই অস্ত্রোপচার বা প্রসবব্যথা ত্বরান্বিত করার ওষুধের মাধ্যমে সন্তানের জন্ম দেওয়া হয়। এত দিন ধারণা ছিল যে মায়ের গর্ভে ৩৪ বা ৩৬ সপ্তাহ থাকার পর সন্তানের জন্ম স্বাভাবিক প্রসব হওয়ার মতোই নিরাপদ। কিন্তু মার্কিন বিজ্ঞানীরা কয়েক বছর দুই উপায়ে জন্ম নেওয়া নবজাতকদের ওপর গবেষণা চালিয়ে বলছেন ভিন্ন কথা।

৩৯-৪১ সপ্তাহ মায়ের গর্ভে থাকার পর জন্ম নেওয়া নবজাতকদের অসুস্থতার ঝুঁকি সবচেয়ে কম। এর আগে জন্ম নেওয়া নবজাতকেরা ৯২ শতাংশ বেশি রক্তে শর্করাস্বল্পতায় ভোগে, ৯৩ শতাংশ বেশি শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসা লাগে, ৬৮ শতাংশ বেশি শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, ৬২ শতাংশ বেশি শিরায় অ্যান্টিবায়োটিক ব্যবহারের দরকার হয়, ৬৪ শতাংশ বেশি ঝুঁকি থাকে আইসিইউ ব্যবহারের। এদের পূর্ণ মেয়াদকালীন শিশুদের তুলনায় প্রায় সাড়ে চার গুণ বেশি কৃত্রিম শ্বাসব্যবস্থা বা ভেন্টিলেশনের দরকার হয়। তাই সন্তান প্রসবের ক্ষেত্রে আরও সতর্কতা দরকার—এমন অভিমত বিজ্ঞানীদের।

সূত্র: জেএএমএ পেডিয়াট্রিকস

Tag: নবজাতক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোমরে ব্যথায় অবহেলা নয়
Next Post:নবজাতকের জন্ডিস হলে রোদে দেওয়া কি উপকারী?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top