• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্কুলে কেমন টিফিন চাই

স্কুলে কেমন টিফিন চাই

December 5, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

স্কুলের টিফিন নিয়ে মায়েদের দুশ্চিন্তার অন্ত নেই। বেশির ভাগ শিশু সকালে তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার সময় তেমন কিছু খেতে পারে না। তাই টিফিনই মূলত তাদের দিনের প্রথম ভাগের মূল খাবার। এর পর দুপুর পর্যন্ত তারা না খেয়েই থাকে। তাই দৈনিক ক্যালরি চাহিদার এক-তৃতীয়াংশ আসা উচিত এই টিফিন থেকে।
খাবারটি যথেষ্ট ক্যালরি সম্পন্ন হওয়া উচিত এবং অবশ্যই তাতে পরিমাণমতো আমিষ ও শর্করা থাকা উচিত। শর্করা ছোটাছুটি ও খেলাধুলার জন্য প্রয়োজনীয় শক্তি জোগাবে, আমিষ বেড়ে ওঠার চাহিদা পূরণ করবে। এর সঙ্গে টিফিনে ভিটামিন ও খনিজ যুক্ত খাবারও যোগ করুন প্রতিদিন। এগুলো শিশুর ত্বক, হাড়, দাঁত গঠনে ও রোগ প্রতিরোধে সাহায্য করবে।
অতিরিক্ত তেল ও চর্বিজাতীয় খাবার, ফাস্ট ফুড বা জাংক ফুড, চকোলেট, আইসক্রিম ইত্যাদি উচ্চ ক্যালরিযুক্ত খাবার শিশুদের অন্ত্রে খাদ্যের চলনকে ধীর করে দেয়। ফলে সহজে আর খিদে পায় না এবং বাড়ি ফিরে আর কিছু খেতে চায় না। বার্গার বা চিকেন ফ্রাইয়ে প্রয়োজনের অতিরিক্ত ক্যালরি, চর্বি, লবণ ইত্যাদি থাকে যা শিশুর জন্য ক্ষতিকর। প্রতিদিন এ ধরনের খাবার খেলে শিশুরা স্থূলতা, ওজনাধিক্য সমস্যায় ভুগবে।

১ শুকনো ও সহজে বহনযোগ্য খাবার দিন। তেল-ঝোল যা ব্যাগে মাখামাখি হবে বা স্কুলে খেতে অসুবিধা হবে তেমন খাবার এড়িয়ে চলুন। চামচ দিয়ে খাওয়া যায় এমন খাবারই স্বাস্থ্যকর হবে।

২ সহজে নষ্ট হয় এমন খাবার পরিহার করুন। গরমের দিনে অনেকক্ষণ ব্যাগে থাকলে দুধ বা দুগ্ধজাত দ্রব্য নষ্ট হয়ে যেতে পারে ও পেট খারাপ করতে পারে।

৩ প্রক্রিয়াজাত খাদ্য যেমন নাগেট, সসেজ, হ্যাম, ফ্রোজেন ও টিনের খাবার ইত্যাদি স্বাস্থ্যসম্মত নয়। যথাসম্ভব বাড়িতে প্রস্তুত ও টাটকা খাবার দেওয়া উচিত।

৪ বাড়ি থেকে বিশুদ্ধ পানি দিন, কোমল পানীয় প্রতিদিন খেলে শিশুদের স্থূলতা ও ভবিষ্যতে নানা রোগের ঝুঁকি বাড়িয়ে দেবে।

আখতারুন নাহার
প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৪, ২০১৩

Tag: আখতারুন নাহার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চুলকানি নিরাময়ে পরিচ্ছন্নতা জরুরি
Next Post:মাছের ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top