• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হাত নাড়ালেই ব্যথা

হাত নাড়ালেই ব্যথা

November 4, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

হাতের কনুই থেকে শুরু করে মুষ্টি, এমনকি আঙুল পর্যন্ত ব্যথায় টন টন করে ওঠে অনেক সময়। হাত নাড়তে কষ্ট হয় বা নাড়লেই টন টন বা শির শির করে ওঠে। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যার নাম টেনিস এলবো। হাতের বড় হাড় হিউমেরাসের মাথায় অবস্থিত এপিকনডাইলে প্রদাহ হওয়ার কারণে এমনটা হয়। সাধারণত হাত দিয়ে হঠাৎ কোনো ভারী বস্তু ওঠানো, টান দেওয়া বা যেকোনো কারণে হাতের তরুণাস্থি বা পেশিগুলোতে ব্যথা পাওয়ার পরই এ ঘটনা ঘটে। ৫ শতাংশ ক্ষেত্রে এটা টেনিস খেলার কারণে হয় বলে এর নাম টেনিস এলবো। বেশির ভাগ ক্ষেত্রে বিশ্রাম ও কিছু ব্যথার ওষুধে সমস্যা সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে ব্যথা না সারলে কনুইয়ের সন্ধিতে স্টেরয়েড ইনজেকশন বা লেজারের সাহায্যে ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে।

সূত্র: বিএমজে।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুর অতিরিক্ত দুষ্টুমি বা চঞ্চলতার সঙ্গে খাবারের কোনো সম্পর্ক আছে কি?
Next Post:দাঁতের রোগ থেকে যত সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top