• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ইয়াবা কেন বিপজ্জনক?

ইয়াবা কেন বিপজ্জনক?

October 29, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

ইয়াবা কেন বিপজ্জনক?

ইয়াবা ভয়াবহ এক মাদক। এর প্রভাবে মানুষ এত হিংস্র হয়ে ওঠে যে, সে অনায়াসে মানুষ খুনও করতে পারে। আমরা ভাবছি, ইয়াবার আগ্রাসন থেকে কীভাবে তরুণদের রক্ষা করা যায়, কীভাবে তাঁদের মাদক থেকে দূরে রাখা যায়। ইয়াবা হলো মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণ। মাদকটি একাধারে মস্তিষ্ক ও হূদ্যন্ত্র আক্রমণ করে। ইয়াবা কেন এমন ভয়াবহ, এ বিষয়ে জানতে চাইলে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আহমেদ হেলাল জানান, এই মাদক সেবন করলে মস্তিষ্কে একধরনের উদ্দীপনা সৃষ্টি হয়, কিন্তু তা স্থায়ী হয় না। এরপর আসে মানসিক অবসাদ। ঘুম হয় না। আচরণে ও চিন্তায় বৈকল্য দেখা দেয়। ন্যায়-অন্যায়বোধ লোপ পায়। মানুষ অপরাধপ্রবণ হয়ে ওঠে। তবে কেউ ইয়াবায় আসক্ত হয়ে পড়লেও এ সর্বনাশা পথ থেকে সরে আসা সম্ভব।

আব্দুল কাইয়ুম
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ৩১, ২০১২

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ও এখন বড় হচ্ছে
Next Post:মাদককে না – মা-বাবারা কী করবেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top