• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রস নয়, গোটা ফলটাই খান

রস নয়, গোটা ফলটাই খান

October 28, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

সপ্তাহে অন্তত তিন দিন বিভিন্ন ফলমূল খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ২ শতাংশ কমে। সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের একদল বিজ্ঞানী এমনটাই বলছেন। তবে এই ফল আস্ত, খোসাসুদ্ধ ও প্রচুর ফাইবার বা আঁশযুক্ত হতে হবে। আপেল, আঙুর ও জাম—এই তিনটি ফল নিয়ে গবেষণা করে বেশ আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। এর মধ্যে জাম ও এই জাতীয় ফল সবচেয়ে ভালো।

বিজ্ঞানীরা বলছেন, যেসব ফলে প্রচুর ফাইবার বা আঁশ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল উপাদান আছে, সেসব ফলমূল ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদি অসংক্রামক ব্যাধির ঝুঁকি কমাতে সহায়ক। আর এই উপকার পেতে আপনাকে সপ্তাহে অন্তত তিনবার গোটা ফল খোসাসহ খেতে হবে।

তবে একই সঙ্গে এসব ফল থেকে তৈরি জুস বা রস ঝুঁকি না কমিয়ে বরং টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়। তাই ফলের রস বা জুস নয়, বরং আস্ত ফল খাওয়ার অভ্যাসই ভালো।

সূত্র: বিএমজে

Tag: ডায়াবেটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কাঁচা লবণ না খেয়ে রান্নায় লবণ বাড়িয়ে দিলে কি রক্তচাপ বাড়বে?
Next Post:যখন-তখন ব্যথার ওষুধ নয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top