• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রক্তচাপ মাপা জরুরি

রক্তচাপ মাপা জরুরি

October 28, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

উন্নত বিশ্বই হোক, আর উন্নয়নশীল বিশ্ব, সব জায়গাতেই বেশির ভাগ উচ্চ রক্তচাপের রোগী নিজের রক্তচাপ ও এর জটিলতা সম্পর্কে মোটেই ওয়াকিবহাল নন। আর যাঁরা ওয়াকিবহাল, তাঁদের মধ্যেও অন্তত এক-তৃতীয়াংশের রক্তচাপ ওষুধ খেয়েও নিয়ন্ত্রণে নেই। সম্প্রতি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এই মারাত্মক তথ্য প্রকাশ করেছে।

বিশ্বজুড়ে অকালমৃত্যুর ১৩ দশমিক ৫ শতাংশের মূলে রয়েছে এই উচ্চ রক্তচাপ। রক্তচাপ নিয়ে সাধারণ মানুষের জ্ঞান ও অবস্থার ওপর ১০ বছর ধরে ১৭টি দেশে জরিপ চালান গবেষকেরা। এই দেশগুলোর মধ্যে কানাডা, সুইডেন, আরব আমিরাতের মতো ধনী দেশ যেমন রয়েছে, তেমনি রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ইত্যাদি মধ্য আয়ের দেশ ও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ের মতো নিম্নমধ্য আয়ের দেশও। কিন্তু ফলাফল সব দেশেই প্রায় এক। ৫৩ দশমিক ৫ শতাংশ মানুষ, যাঁরা আসলে উচ্চ রক্তচাপে ভুগছেন, তাঁরা নিজেরা এ সম্পর্কে জানেনই না। যাঁরা নিজেদের উচ্চ রক্তচাপের রোগী হিসেবে জানেন ও সচেতন, তাঁদের মধ্যে ৮৭ দশমিক ৫ শতাংশ মানুষ নিয়মিত ওষুধ সেবন করেন। কিন্তু ৩২ দশমিক ৫ শতাংশ মানুষের রক্তচাপ সত্যিকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে।

আমরা আমাদের চারপাশের অনেক বিষয় নিয়ে প্রায়ই অতিমাত্রায় সচেতনতা দেখালেও নিজের ব্যাপারে কতটা অসচেতন, এই জরিপই তা প্রমাণ করে।

সূত্র: জেএএমএ।

Tag: রক্তচাপ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জ্বরের সঙ্গে ত্বকে দানা?
Next Post:সাঁতারে এত উপকার!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top