• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অভ্যাস বনাম বদভ্যাস

অভ্যাস বনাম বদভ্যাস

October 24, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

আমরা সারা দিনে যা করি, তার সবকিছুই তো কাজের কাজ নয়। প্রয়োজনে-অপ্রয়োজনে করে ফেলা কাজগুলোর কিছু করি অভ্যাসে আর কিছু বদভ্যাসে। ভালোভাবে জীবন যাপন করতে চাইলে নিজের বদভ্যাসগুলো জেনে নিয়ে এগুলো পাল্টে দিতে হবে ভালো অভ্যাসে। জেনে নেওয়া যাক নিত্যদিনের অভ্যাস-বদভ্যাসের ফিরিস্তি।

মুখের স্বাস্থ্যরক্ষা

মুখের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন খাবারের পরে দাঁত তো মাজতেই হবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই। সঙ্গে ব্যবহার করতে পারেন মাউথওয়াশ। মুখ জীবাণুমুক্ত থাকবে। মুখের দুর্গন্ধও এড়ানো যাবে। এত কিছুর পরও যদি মুখের গন্ধ এড়ানো না যায়, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। তাই নিয়ম করে ব্রাশ করা অভ্যাসে পরিণত করুন। ডাক্তারবাড়ি যেতে হবে না।

নখ কাটুন

যত ব্যস্তই থাকুন, নিজের জন্য খানিকটা সময় বের করে ফেলুন। খুঁটিনাটি কাজের ফাঁকে নখ কেটে নিন। বড় নখ সৌন্দর্যের সঙ্গে জীবাণুও নিশ্চিত বহন করে। তাই নিয়মিত নখ পরিষ্কার রাখুন। নখ কাটার এই ভালো অভ্যাসটি চর্চায় রাখুন।

সুগন্ধি ব্যবহার

উৎসবে-আয়োজনে নিজেকে আকর্ষণীয় রাখতে সুগন্ধির জুড়ি নেই। কিন্তু কখনো কখনো এর মাত্রাতিরিক্ত ব্যবহার ত্বকের জন্য ক্ষতিকর। তাই সুগন্ধি ব্যবহারে সচেতন হোন। আর যাদের অতিরিক্ত সুগন্ধি ব্যবহারের অভ্যাস আছে, ছেড়ে দিন।

শ্যাম্পু ব্যবহার

চুল সুন্দর আর পরিপাটি রাখতে শ্যাম্পু ব্যবহার তো করতেই হবে। রুক্ষ কিংবা অতিরিক্ত তৈলাক্ত চুলের জন্য শ্যাম্পুর বিকল্প হয় না। তাই বলে রোজ রোজ কিন্তু শ্যাম্পু নয়। প্রতিদিন যাঁদের শ্যাম্পু ব্যবহারের অভ্যাস আছে, তাঁদের বদলাতে হবে অভ্যাসটি। আখেরে তাতে চুলেরই উপকার হবে।

ডেন্টাল ফ্লস

যাঁরা নিয়মিত দাঁত মাজছেন, ভাববেন না দাঁতের জন্য সবকিছুই তো করা হলো। কিন্তু আরও আছে। দাঁতের যত্নে এবং দাঁত ভালো রাখতে ফ্লস খুব জরুরি। সত্যি বলতে, টুথব্রাশ দাঁতের মাঝে লেগে থাকা সব খাদ্যকণিকা পরিষ্কার করতে পারে না। এই খাদ্যকণিকাগুলো থেকে জন্ম নেয় অনেক দাঁতের রোগ। তাই দাঁত মাজা শেষে ফ্লস করার অভ্যাস গড়ুন।

অতিরিক্ত মুখ ধোয়া

মুখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ভালো অভ্যাসগুলোরই একটি। তবে কখনো কখনো দেখা যায় প্রয়োজনে- অপ্রয়োজনে মুখে পানির ঝাপটা দিচ্ছেন অনেকে। অতিরিক্ত মুখ ধোয়ার কারণে ত্বক তার স্বাভাবিকক্ত হারায়। ত্বক তখন নিজের সুরক্ষার জন্য অতিরিক্ত তেল নিঃসরণ করে। তেল আবার ময়লা টানতে থাকে মুখের ত্বকে। তাই যত্রতত্র যখন খুশি মুখ না ধুয়ে প্রয়োজনে মুখে পানি দিন।

সিদ্ধার্থ মজুমদার
দন্ত চিকিৎসক
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৭, ২০১৩

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মিষ্টি কিন্তু মিষ্টি নয়!
Next Post:ঘামছে হাত-পা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top