• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অন্তত ৩০ মিনিট হাঁটুন

অন্তত ৩০ মিনিট হাঁটুন

October 24, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

একেতো বৃষ্টি-বাদলা, তারপর টানা ঈদের ছুটি। সব মিলে হাঁটাহাঁটির অভ্যাসটা অনেকের অনিয়মিত হয়ে গেছে। তাই আবার শুরু করুন। হাঁটতে তো আর যন্ত্রপাতি লাগে না। লাগে কেবল একটু ইচ্ছাশক্তি। আপনার বয়স যদি ৩৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে, তবে দৈনিক ২০ মিনিট হেঁটে উচ্চ রক্তচাপ ১২ শতাংশ কমিয়ে ফেলতে পারবেন। এর বেশি সময় হাঁটলে কমাতে পারবেন ৩০ শতাংশ। একই সঙ্গে কমবে ওজন, চর্বির আধিক্য ও ডায়াবেটিস।
তবে এসব উপকার পেতে হলে অনিয়মিত ও বিশৃঙ্খলভাবে হাঁটলে চলবে না। সপ্তাহে অন্তত তিন-চার দিন হাঁটবেন, অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট টানা। কখনো টানা দুই দিনের বেশি বিরতি দেওয়া ঠিক নয়। হাঁটতে হবে যথেষ্ট দ্রুত, যেন হূদস্পন্দন বেড়ে যায়, শরীর ঘেমে যায়।
হাঁটার শুরুর দিকে পাঁচ থেকে ১০ মিনিট জগিং করে বা হালকা ব্যায়াম করে শরীরটা চাঙা করুন। শেষে আবার পাঁচ থেকে ১০ মিনিট বিশ্রাম।
খাবার পরপরই হাঁটবেন না, অন্তত এক ঘণ্টা বিরতি দিন। হাঁটা শেষ করে পানি পান করুন। আবার হেঁটে ফিরে এসে সঙ্গে সঙ্গেই না খেয়ে এক-দুই ঘণ্টা বিরতি দিন। দুপুরের রোদ বাদ দিয়ে সকালে বা বিকেলের মনোরোম আবহাওয়ায় হাঁটুন। যদি কষ্ট হয়, তবে প্রথমে সপ্তাহে দুই দিন, তারপর তিন দিন, তারপর চার দিন করে হাঁটুন। এভাবে অভ্যাসটি প্রতিদিনের জন্য গড়ে তুলুন।

ডা. মো. শরিফুল ইসলাম
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৫, ২০১৩

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লেজার রশ্মি ব্যবহার করে কি গ্লুকোমার চিকিৎসা করা যায়?
Next Post:মিষ্টি কিন্তু মিষ্টি নয়!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top