• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডায়াবেটিসে পায়ের যত্ন

ডায়াবেটিসে পায়ের যত্ন

October 18, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

বিশ্বব্যাপী প্রতি পাঁচজনে একজন ডায়াবেটিক ব্যক্তি ডায়াবেটিসজনিত পায়ের বিভিন্ন জটিলতায় আক্রান্ত। যেমন: পায়ের বোধশক্তি, আর্দ্রতা এবং রক্তনালির প্রবাহ হ্রাস, সংক্রমণ বা প্রদাহ, ফোসকা, ফোড়া, সাধারণ এবং গভীর ঘা, গ্যাংগ্রিন বা পচন, চামড়ার শক্ত গুটি, আঙুলের এবং পায়ের আকার ও নখের বিকৃতি ইত্যাদি। নিয়মিত ও সঠিক যত্নের মাধ্যমে এবং রক্তের শর্করা সুনিয়ন্ত্রণে রেখে সহজেই এই ঝুঁকি এড়িয়ে চলা সম্ভব।

প্রতিদিনের পরিচ্ছন্নতা
১০ মিনিট কুসুম গরম পানি এবং নরম সাবান দিয়ে পা ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে না ঘষে আলতো করে মুছে শুষ্ক করে নিন। বিশেষ করে আঙুলের ফাঁক শুষ্ক রাখা খুব জরুরি।

নিয়মিত পর্যবেক্ষণ
প্রতিদিন নির্দিষ্ট সময়, বিশেষ করে বাড়ি ফিরে জুতা খোলার পর নখ থেকে গোড়ালি, পায়ের পাতা, আঙুলের ফাঁক পর্যন্ত লক্ষ্য করুন পায়ের শুষ্কতা, লালচেভাব, আঁচড়, কাটাছেঁড়া, ফোসকা, ফোলা, তাপমাত্রার পরিবর্তন, ব্যথা ইত্যাদি আছে কি না।

পায়ের রোগের কারণ
 পায়ের স্নায়ুরোগ (৮০%)
 পায়ের রক্তনালির রোগ (২০%)
 অনিয়ন্ত্রিত এবং উচ্চ রক্ত শর্করা

ডা. নাজমুল কবীর কোরেশী
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২২, ২০১৩

Tag: ডায়াবেটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ডায়রিয়াজনিত শিশুর আমাশয়
Next Post:ছুলি নিয়ে চিন্তিত!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top