• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মনে রাখার বিষয়টি যেভাবে মনে থাকে

মনে রাখার বিষয়টি যেভাবে মনে থাকে

October 18, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

মুঠোফোনের চার্জার সঙ্গে নেওয়ার কথা, কর্মস্থলে খাবার নিয়ে যাওয়া বা বিদ্যুতের বিল সময়মতো জমা দেওয়ার কথাগুলো আমাদের ভুলে গেলে সমস্যায় পড়তে হয়। তার পরও প্রয়োজনীয় অনেক কাজের কথা আমরা প্রায়ই ভুলে যাই। তাই ‘মনে করিয়ে দিয়ো, যেন আবার ভুলে না যাই’ জাতীয় কথা কাউকে বলতে শুনে আমরা অবাক হই না।
কিন্তু অনেক বিষয় আমাদের স্বয়ংক্রিয়ভাবেই সময়মতো মনে পড়ে যায়। এই প্রত্যাশিত স্মৃতি সংরক্ষণ বা মনে করার বিষয়টি স্মরণ রাখার ব্যাপারটা কীভাবে ঘটে? বিষয়টি বহুদিন ধরেই গবেষকদের কাছে এক রহস্য। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মানবমস্তিষ্ক এক বিশেষ প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ে সাড়া দিতে পারে। দরজা অতিক্রম করে বাইরে যাওয়ার সময় হঠাৎ কিছু স্মরণ, সঠিক সময়ে ওষুধ সেবন প্রভৃতি কাজে সহায়তার জন্য মস্তিষ্কের স্বতন্ত্র দুটি প্রক্রিয়া রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, মস্তিষ্কের দুটি স্নায়বিক পথ মানুষকে সার্বক্ষণিক চিন্তামগ্নতা থেকে বিরত রাখে। প্রক্রিয়াটিকে বাস্তব অভিযোজন বলা যেতে পারে। তার পরও আপনি যদি কোনো বিষয় ভুলে যাওয়ার বিপত্তি থেকে সত্যিই রেহাই চান, তাহলে সংশ্লিষ্ট জিনিস বা সাংকেতিক বস্তুটি বাইরে বেরোনোর দরজার আশপাশেই রাখুন। এটি দেখলেই আপনার মনে পড়ে যাবে কাঙ্ক্ষিত বিষয়টি।
এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। পপুলার সায়েন্স।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কৃত্রিম দাঁত প্রতিস্থাপনে সমাধান
Next Post:শিশুদের হাতে স্মার্টফোন দেওয়া উচিত হবে কি?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top