• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / লেখার মাধ্যমে স্নায়ুরোগ শনাক্ত

লেখার মাধ্যমে স্নায়ুরোগ শনাক্ত

September 12, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

স্মৃতিভ্রংশ বা আলঝেইমারসহ স্নায়ুতন্ত্রের বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য মার্কিন গবেষকেরা তৈরি করেছেন একটি বিশেষ যন্ত্র। এটি একজন ব্যক্তি লেখার সময় তাঁর হাতের মাংসপেশির নড়াচড়া থেকে সংকেত নিয়ে স্নায়ুরোগের মাত্রা নির্ণয় করতে পারবে। এ জন্য নির্দিষ্ট ব্যক্তিকে একটি বিশেষ দস্তানা বা গ্লাভস পরে ট্যাবলেট কম্পিউটারের পর্দায় অথবা কলম হাতে নিয়ে লিখতে হবে। এতে যুক্ত ইলেকট্রোমায়োগ্রাফি সংবেদীর সাহায্যে মাংসপেশি ও স্নায়ুর নিয়ন্ত্রণব্যবস্থা যাচাই ও বিশ্লেষণ করে ওই ব্যক্তির স্নায়ুরোগ আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত করতে পারবে। যুক্তরাষ্ট্রের চিকিৎসা-প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান নারকানেকটের এই গবেষণায় নেতৃত্ব দেন মাইকেল লিন্ডারম্যান নামের একজন বিজ্ঞানী। লাইভসায়েন্স।

Tag: স্নায়ুতন্ত্র

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভাজাপোড়া কমিয়ে চাই স্বাস্থ্যকর ইফতার
Next Post:প্রচলিত ওজন কমানোর ওষুধের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া কী?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top