• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / পূর্ণতা অর্জনে পুরুষ ১১ বছর পিছিয়ে!

পূর্ণতা অর্জনে পুরুষ ১১ বছর পিছিয়ে!

September 6, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

‘পরিপক্বতা’ অর্জনের ক্ষেত্রে পুরুষেরা বিপরীত লিঙ্গের তুলনায় ১১ বছর পিছিয়ে থাকে। নতুন এক গবেষণায় দাবি করা হচ্ছে, পুরুষের পূর্ণতা আসে ৪৩ বছর বয়সে।
নারী-পুরুষের ‘পরিপক্বতা’ অর্জনে ভিন্নতার তুলনা করতে যুক্তরাজ্যে নিকেলোডিওন ইউকে নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ গবেষণা পরিচালিত হয়। গবেষকেরা বলেন, নারীর পূর্ণতা অর্জনের গড় বয়স ৩২ বছর। নারী ও পুরুষ যথাক্রমে গড়ে তাঁদের জীবনের ত্রিশোর্ধ্ব ও চল্লিশোর্ধ্ব অবস্থা পর্যন্ত অপরিপক্ব থাকেন। গবেষণায় অংশগ্রহণকারী প্রতি ১০ জন নারীর আটজনই মনে করেন, পুরুষেরা চিরকালই শিশুসুলভ আচরণের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। বায়ুত্যাগ, ঢেকুর, দিনের শুরুতেই ফাস্টফুড খাওয়া কিংবা ভিডিও গেম খেলার মতো অভ্যাসগুলো ছাড়া তাঁদের জন্য সত্যিই কঠিন। এ ছাড়া তাঁরা ঝগড়ায় নীরব থাকেন, সাধারণ খাবার তৈরিতেও পারদর্শী নন এবং পুরোনো কৌতুক বারবার বলতে অভ্যস্ত।
মেয়েদের এ রকম ধারণায় গবেষণায় অংশগ্রহণকারী পুরুষদের বেশির ভাগই একমত হন। এ ছাড়া তাঁরা বলেন, মেয়েদের পূর্ণতাপ্রাপ্তি সাধারণত তাঁদের ৩২ বছর বয়সের মধ্যেই ঘটে যায়।
গবেষণায় অংশগ্রহণকারী প্রতি ১০ নারীর মধ্যে তিনজন তাঁদের স্বামীর অতি শিশুসুলভ আচরণের কারণে সম্পর্ক ছিন্ন করেছেন। এ ছাড়া ৪৬ শতাংশ নারী দাবি করেন, তাঁদের সঙ্গী পুরুষকে অনেকটা মায়ের মতোই দায়িত্ব নিয়ে দেখাশোনা করতে হয়।
তবে পুরুষের এই শিশুসুলভ বৈশিষ্ট্য তাঁদের সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়তে সহায়ক হয়।
টেলিগ্রাফ।

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বুক জ্বালা-পোড়ার সমস্যা?
Next Post:কুকুর বা অন্য কোনো প্রাণী কামড় দিলে র‌্যাবিস ভ্যাকসিন কত সময়ের মধ্যে এবং কোথায় দিতে হবে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top