• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হাড় ক্ষয় সমস্যায় ভুগছেন?

হাড় ক্ষয় সমস্যায় ভুগছেন?

September 4, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

আমাদের শরীরের ৯৯ শতাংশ ক্যালসিয়াম জমা থাকে হাড়ে। হাড়ের ঘনত্ব ও জোর অনেকটাই নির্ভর করে এই ক্যালসিয়ামের পরিমাণ ও ঘনত্বের ওপর। হাড়ের গুরুত্বপূর্ণ এই উপাদান ক্ষয় বা কমে যাওয়ার কারণে হাড় ভঙ্গুর ও হালকা হয়ে যায়। এমন সমস্যাকে বলে অস্টিওপোরোসিস।

দেহে হাড়ের বৃদ্ধি ও গঠন জন্মের পর থেকে একটানা ২৫-৩০ বছর বয়স পর্যন্ত চলে। নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর হাড়ের ঘনত্ব মারাত্মকভাবে কমে যায়। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই বার্ধক্য একটি বড় ঝুঁকি। এ ছাড়া পারিবারিক ও জাতিগত ঝুঁকি, তামাক ও ক্যাফেইন, স্টেরয়েড-জাতীয় ওষুধের দীর্ঘদিনের ব্যবহার, থাইরয়েড ও অন্য কিছু হরমোনজনিত সমস্যা, বিভিন্ন ধরনের বাত, অত্যধিক মদ্যপান, অলস ও প্রায় শয্যাশায়ী জীবনযাপন, এমনকি বিষণ্নতা এ রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

অস্টিওপোরোসিস ফাউন্ডেশন এই রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করার পরামর্শ দিচ্ছে। এগুলো হলো:

-শৈশব থেকে সুষম খাদ্য গ্রহণ, যাতে থাকবে পর্যাপ্ত ক্যালসিয়াম, অন্যান্য ভিটামিন ও যথেষ্ট আমিষ।
-নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম।
-ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা।
-মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর প্রয়োজনে ক্যালসিয়াম বড়ি সেবন।
-বয়স্কদের ওজনহীন ব্যায়ামের অভ্যাস।
-প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ।

ডা. সুলতানা মারুফা
বারডেম হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৫, ২০১৩

Tag: সুলতানা মারুফা, হাড়

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:প্রসব-পরবর্তী স্তন্যপানকালে জন্মনিয়ন্ত্রণপদ্ধতি ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে?
Next Post:শিশুর হামে চাই সঠিক পরিচর্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top