• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / খাদ্যাভ্যাস পরিবর্তন ৩৫ লাখ বছর আগে

খাদ্যাভ্যাস পরিবর্তন ৩৫ লাখ বছর আগে

September 4, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

মানুষের পূর্বসূরিরা প্রায় ৩৫ লাখ বছর আগে জংলি গাছের পাতা ও ফলমূল ছেড়ে ঘাস ও শস্যজাতীয় উদ্ভিদ এবং সম্ভবত মাংসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বিলুপ্ত ওই পূর্বসূরি প্রাণীর (হোমিনিন) জীবাশ্ম (ফসিল) থেকে সংগৃহীত দাঁতের রাসায়নিক গঠন বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে মার্কিন গবেষকেরা এমন দাবি করেছেন। ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের গবেষক জেরেসেনারি অ্যালেসেগেড ও তাঁর সহযোগীরা ১১টি প্রজাতির ১৭৫টি হোমিনিনের ফসিল নমুনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। উত্তর আফ্রিকা থেকে প্রাপ্ত এসব ফসিল অন্তত ১৪ থেকে ১৫ লাখ বছরের পুরোনো। এ গবেষণা নিয়ে পিএনএএস সাময়িকীতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৫, ২০১৩

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বাতজ্বরের চিকিৎসায় সতর্কতা জরুরি
Next Post:প্রসব-পরবর্তী স্তন্যপানকালে জন্মনিয়ন্ত্রণপদ্ধতি ব্যবহার করার প্রয়োজনীয়তা রয়েছে?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top