• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হৃদরোগে জিন থেরাপি

হৃদরোগে জিন থেরাপি

July 2, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

হূৎপিণ্ডের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতার (হার্টফেল) চিকিৎসায় যুক্তরাজ্যে প্রথমবারের মতো ‘জিন থেরাপি’ প্রয়োগ করা হবে আগামী মাসে। এতে দেশটির প্রায় ১০ লাখ রোগীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক সিয়ান হার্ডিং ২০ বছর গবেষণার মাধ্যমে ‘জিন থেরাপি’ উদ্ভাবন করেছেন। লন্ডনের রয়েল ব্রম্পটন হাসপাতালে এবার এটি প্রয়োগ করা হবে।
ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের চিকিৎসা পরিচালক পিটার ওয়েইজবার্গ বলেন, হূদ্যন্ত্রের দুর্বলতায় ওষুধ সাময়িক স্বস্তি দিলেও হূৎপিণ্ডকে পুরোপুরি স্বাভাবিক করতে পারে না। এ ক্ষেত্রে নতুন ‘জিন থেরাপি’র সাহায্যে হূৎপিণ্ডের কোষে নতুন একটি জিন প্রতিস্থাপন করা হবে। ফলে উৎপাদিত একটি গুরুত্বপূর্ণ প্রোটিন হূৎপিণ্ডের নির্দিষ্ট কোষকে সারিয়ে তুলবে। টেলিগ্রাফ।

Tag: হৃদরোগ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কোমরে ব্যথায় ১০ পরামর্শ
Next Post:কিশোরী মেয়েদের মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথার নিরাময় কী?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top