• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অস্ত্রোপচারে শিশুর জন্ম – মায়ের জন্য দরকার বাড়তি যত্ন

অস্ত্রোপচারে শিশুর জন্ম – মায়ের জন্য দরকার বাড়তি যত্ন

May 3, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

বিভিন্ন জটিলতার কারণে মায়ের তলপেটে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু ভূমিষ্ঠ করা হয়। এই অস্ত্রোপচারের নাম সিজারিয়ান। অস্ত্রোপচারের কারণে মায়ের শারীরিক অবস্থা একটু বেশি নাজুক থাকে, নানা জটিলতাও দেখা দিতে পারে। এ সময় মায়ের দরকার বাড়তি কিছু যত্নআত্তি ও সচেতনতা।
১. ছয় মাস পর্যন্ত ভারী কাজ করা নিষেধ। অন্তত দেড় মাস স্বামী সহবাসও নিষেধ।
২. প্রচুর পরিমাণ পানি পান করুন। প্রচুর পরিমাণ তরল, যেমন দুধ, স্যুপ, ফলের রস ইত্যাদি খেতে হবে। কেননা শিশুকে স্তন্যপান করানোর জন্য শরীরে প্রচুর পানির মজুত থাকা চাই।
৩. শাকসবজি এবং ফলমূল মায়ের খনিজ ও ভিটামিনের অভাব পূরণ করবে। অস্ত্রোপচারের সময় যে রক্তপাত হয়েছিল, তা পূরণ করতে প্রচুর আয়রন-সমৃদ্ধ খাবার চাই। কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পেতে প্রচুর আঁশযুক্ত খাদ্য বেছে নিন। বুকের দুধের জোগান ঠিক রাখতে চাই ক্যালসিয়াম-সমৃদ্ধ খাবার, যেমন দুধ।
৫. শিশু জন্মের পরই মায়ের বুকে যে হলদেটে দুধ আসে, তার নাম শালদুধ। এটা শিশুর জন্য খুব দরকারি। অস্ত্রোপচার বা স্বাভাবিক প্রসব হোক—শিশুকে অবিলম্বে মায়ের বুকে দিতে হবে। মায়ের ত্বকের সংস্পর্শ শিশুকে স্বাভাবিক তাপমাত্রা পেতে সাহায্য করে।
৬. আধঘণ্টার মধ্যে শিশুকে স্তন্যপান করানো উচিত। স্তন্যপান শুরু করার সময় যে হরমোনগুলো নিঃসৃত হয়, তা মায়ের জরায়ু সংকুচিত করতে ও রক্তপাত বন্ধ হতে সাহায্য করে।
৭. সাবান পানি ব্যবহার করে মা গোসল করতে পারেন। গোসলের পর সাবধানে তোয়ালে দিয়ে মুছে নিন। জীবাণুরোধী মলম ব্যবহার করতে পারেন। অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে।
৮. পরদিনই মা স্বাভাবিক হাঁটাচলা ও কাজকর্ম করতে পারবেন। তবে মেরুদণ্ডে চেতনানাশক ব্যবহার করায় পরে কোমরে ও মাথায় ব্যথা হতে পারে। অস্ত্রোপচারের পরপর বেশ কিছুক্ষণ সোজা হয়ে শুয়ে থাকলে এটি কম হয়।

ডা. ফারহানা মোবিন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২০, ২০১৩

Tag: জরায়ু, ফারহানা মোবিন, বুকের দুধ, শিশু, সিজারিয়ান

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নবজাতক শিশুকে কখন গোসল করানো উচিত?
Next Post:সুস্থতার জন্য ভিটামিন ডি

Reader Interactions

Comments

  1. shoron

    September 2, 2013 at 6:51 pm

    আমার বাচ্চার বয়স ১৭ িদন িসজার করে বাচ্চার জন্ম হয়,বাচ্চার মায়ের স্তনে টিঊমারের মত শক্ত হয়ে আছে,এটা কেন হলো এবং এর প্রতিকার কী ?

    Reply
    • Bangla Health

      September 5, 2013 at 2:17 am

      এটা অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top