• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কম ঘুমে স্থূলতা বাড়ে!

কম ঘুমে স্থূলতা বাড়ে!

April 29, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

আপনি কি কর্মসপ্তাহে প্রতি রাতে মাত্র পাঁচ ঘণ্টা বা তার কম ঘুমান? পাশাপাশি আপনার কি ফাস্টফুড খাওয়ার সীমাহীন সুযোগ রয়েছে? যুক্তরাষ্ট্রের গবেষকেরা বলছেন, এমন অবস্থা আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয়।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণাটি প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বেশি সময় ধরে জেগে থাকার জন্য অতিরিক্ত শক্তির দরকার হয়। আর এমন জীবনধারায় কোনো ব্যক্তির ওজন প্রায় দুই পাউন্ড (প্রায় এক কেজি) বৃদ্ধি পায়।

গবেষণা প্রতিবেদনটির প্রধান লেখক কেনেথ রাইট বলেন, ঘুম কম হওয়া নিজেই ওজন বৃদ্ধির জন্য দায়ী নয়। তবে মানুষ যখন কম ঘুমায়, তখন এর কারণে তারা প্রকৃতপক্ষে যা দরকার তার চেয়ে বেশি খায়।

দুই সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে মোট ১৬ জন মেদহীন ও স্বাস্থ্যবান তরুণ-তরুণীকে রেখে গবেষণাটি করা হয়। প্রথম তিন দিন প্রতি রাতে নয় ঘণ্টার ঘুমের সুযোগ দেওয়া হয় তাঁদের। এই সময়ে তাঁদের নিয়ন্ত্রিত খাবারও দেওয়া হয়। এরপর তাঁদের দুটি দলে ভাগ করে ঘুম ও বিশ্রামের মাত্রা কম-বেশি করে পর্যবেক্ষণ করা হয়।

এএফপি।

Tag: ওজন, ঘুম, মেদ, স্থূলতা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুদের কি টিভি দেখিয়ে খাওয়ানো উচিত?
Next Post:বুক জ্বলা, পেটে চিনচিনে ব্যথা?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top