• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ব্রাশ করলেই সুস্থ দাঁত?

ব্রাশ করলেই সুস্থ দাঁত?

April 29, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

মুখের স্বাস্থ্যের বিষয়ে বাড়ছে সচেতনতা। আর তা ছড়িয়ে দিতে প্রতিবছরের ৬ মার্চ পালন করা হয় বিশ্ব ডেনটিস্ট ডে। এই দিনে আসুন জেনে নেওয়া যাক, কেমন করে রক্ষা করবেন মুখ ও দাঁতের সৌন্দর্য। নিয়মিত ব্রাশ করলেই কি দাঁত সুস্থ, সুন্দর রাখা যায়? দাঁত ব্রাশের সঙ্গে আছে আরও কিছু টুকিটাকি যত্ন।

কোমল পানীয় নয়: কোমল পানীয় দাঁতে খুব সহজেই দাগ ফেলে দেয়। আর দাঁতের সুরক্ষা দেয় যে এনামেল, তারও ব্যাপক ক্ষতি সাধন করে।

স্ট্র ব্যবহার: কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্ক, কিংবা কৃত্রিম জুসে থাকে সাইট্রিক ও ফসফরিক অ্যাসিড। এগুলো দ্রুত ক্ষয় করে এনামেল। স্ট্র ব্যবহারে ক্ষতি কিছুটা এড়ানো যায়।

ভিটামিন সি: কমলা, লেবু, জাম্বুরা ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি বেশি খেলে ভালো থাকবে মাড়ি।

বেশি করে আপেল আর গাজর: আপেলকে বলা হয় প্রাকৃতিক টুথব্রাশ। খাবার শেষে একটি আপেল খেতে পারেন। গাজরেও আছে দাঁত পরিষ্কারের প্রাকৃতিক ক্ষমতা।

সবুজ চা (গ্রিন টি): সবুজ চায়ে থাকে পলিফেনল, অ্যান্টি অক্সিডেন্ট। উপাদান দুটি দাঁতের গায়ে দন্তমল (প্ল্যাক) জমতে বাধা দেয়। এছাড়া গ্রিন টি মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়ক।

ডা. সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৬, ২০১৩

Tag: দাঁত, দুর্গন্ধ, মাড়ি, সিদ্ধার্থ মজুমদার

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুদের দুধ খাওয়ানোর পর হিক্কা উঠলে কী করা উচিত?
Next Post:মাথাব্যথায় অবহেলা নয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top