• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চুলকানিতে অবহেলা নয়

চুলকানিতে অবহেলা নয়

April 23, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

যাঁরা পানি নিয়ে অনেকক্ষণ কাজ করেন বা বেশি কাজ করেন, বিশেষত নারীরা, তাঁদের হাতে চুলকানি হয়ে থাকে। এ ছাড়া মাছবিক্রেতা, সবজিবিক্রেতা ও চিকিৎসকদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি। সাধারণত সাবান, ডিটারজেন্ট বা সোডাজাতীয় বস্তু বেশি ধরার কারণে এমনটি হয়। তবে অনেকেরই সবজির রস, প্লাস্টিকের দ্রব্যাদি, এমনকি মিস্ত্রিদের সিমেন্ট বা রং থেকেও এটি হতে পারে। চুলকানিকে অবহেলা না করে সঠিক কারণটি জানুন। প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
চুলকানি মূলত অ্যালার্জিজনিত হাইপারসেনসিটিভিটি প্রতিক্রিয়ার ফল। সবার যে একই কারণে ঘটবে, তা নয়। প্রাথমিকভাবে হাতের আঙুলগুলো লাল হয়ে যায়। পরে শুকনো বোধ হয় এবং ফেটে যায়। কারও কারও ফুসকুড়ির মতো দেখা যায়। এটি অনেক চুলকায়।
তীব্র ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করে মৃদু সাবান ব্যবহার করে দেখুন। প্রয়োজনে বাসন-কোসন বা কাপড়-চোপড় ধোয়ার সময় দস্তানা ব্যবহার করুন। হাত ধোয়া, কাপড় ধোয়ার কাজে কড়া অ্যান্টিসেপটিক তরল যেমন ডেটল বা স্যাভলন ব্যবহার করা উচিত নয়। বড় নখ দিয়ে চুলকিয়ে রক্ত বের করে ফেলবেন না, এতে ত্বকে সংক্রমণ হতে পারে। প্লাস্টিক ও ইমিটেশন অলংকার প্রয়োজনে ত্যাগ করুন। হাতে পানি লাগে এমন কাজ শেষে শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেলুন ও ভ্যাসলিন লাগিয়ে শুষ্কতা দূর করুন।

ডা. এম মনিরুজ্জামান খান
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ১৩, ২০১৩

Tag: অ্যালার্জি, চুলকানি, মনিরুজ্জামান খান

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা কি জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারবেন?
Next Post:এবার যান্ত্রিক মস্তিষ্ক তৈরি হচ্ছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top