• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুদের বহিষ্কারে নেতিবাচক প্রভাব

শিশুদের বহিষ্কারে নেতিবাচক প্রভাব

April 23, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

শিশুদের সাময়িক বা স্থায়ী বহিষ্কার করা হলে বিদ্যালয়ের লক্ষ্য অর্জিত হবে না। এ ধরনের শাস্তি শিশুর জীবনে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের শিশুবিশেষজ্ঞ চিকিৎসকেরা এ তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণা নিবন্ধটি পেডিয়াট্রিক্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। শিশু-কিশোরদের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখেছেন গবেষকেরা। এতে দেখা যায়, অপরাধীদের অধিকাংশই বিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল। বহিষ্কৃত শিশুদের উচ্চশিক্ষার লক্ষ্য অপূর্ণ থাকার হার নিয়মিত শিক্ষার্থীদের তুলনায় ১০ গুণ বেশি। যুক্তরাষ্ট্রে একজন অশিক্ষিত ব্যক্তি সারা জীবনে একজন শিক্ষিত ব্যক্তির তুলনায় গড়ে চার লাখ মার্কিন ডলার কম উপার্জন করে। আর এতে রাষ্ট্র ৬০ হাজার ডলার থেকে বঞ্চিত হয়। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের পক্ষ থেকে জানানো হয়, ক্ষেত্র বিশেষে বহিষ্কারের প্রয়োজনীয়তা থাকতে পারে।

রয়টার্স।

Tag: শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:টিভির প্রতি শিশুর আসক্তি ভালো নয়
Next Post:উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীরা কি জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারবেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top