• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে…

শুক্রাণুর কার্যকারিতা বাড়াতে…

April 22, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

সন্তান জন্মদানে ইচ্ছুক পুরুষদের টেলিভিশন দেখা কমিয়ে নিয়মিত দৌড় অথবা সাঁতারে সময় দিতে হবে। ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন সাময়িকীতে গত সোমবার এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, দিনে তিন ঘণ্টা বা আরও বেশি সময় ধরে টেলিভিশন দেখলে পুরুষের সন্তান জন্মদানের সামর্থ্য প্রায় অর্ধেকে নেমে আসে। অন্যদিকে পরিমিত ব্যায়ামে পুরুষের শুক্রাণুর কার্যকারিতা বাড়ে। নিয়মিত দৌড়, শারীরিক কসরত বা সাইকেল চালানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুক্রাণুর কার্যকারিতা তুলনামূলক বেশি।
সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা ব্যায়াম করেন, এমন ব্যক্তিদের শুক্রাণুর কার্যকারিতা অন্যদের তুলনায় ৭৩ শতাংশ বেশি। আবার সপ্তাহে গড়ে ২০ ঘণ্টা বা আরও বেশি সময় ধরে টেলিভিশন দেখেন, এমন ব্যক্তিদের শুক্রাণুর কার্যকারিতা অন্যদের তুলনায় ৪৪ শতাংশ কম।
সংশ্লিষ্ট গবেষক জর্জ শাভারো বলেন, শারীরিক পরিশ্রমে অ্যান্টি-অক্সাইড এনজাইমের পরিমাণ বাড়ে। শুক্রাণুর কার্যকারিতা বাড়ানোর জন্য এই এনজাইমের সরাসরি ভূমিকা রয়েছে। টেলিগ্রাফ ও ফক্সনিউজ।

সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ০৬, ২০১৩

Tag: ব্যায়াম, শুক্রাণু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:অবিবাহিতদের ঝুঁকি বেশি
Next Post:কম্পিউটারের সামনে বসবেন কীভাবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top