• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হেপাটাইটিস বি টিকা নিয়েছেন কি?

হেপাটাইটিস বি টিকা নিয়েছেন কি?

March 22, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

আপনি কি নিজের হেপাটাইটিস বি অ্যান্টিজেন কখনো পরীক্ষা করেছেন?
এইচবিএস অ্যান্টিজেন এমন একটি পরীক্ষা, যার মাধ্যমে বোঝা যায় আপনি অতীতে কখনো প্রাণঘাতী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না বা আপনার দেহে এই ভাইরাস সুপ্ত বা সক্রিয় অবস্থায় রয়েছে কি না।
হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে লিভার সিরোসিস, লিভার ফেইলিউর ও লিভার ক্যানসারের মতো ভয়ংকর রোগ হতে পারে।
একবার আক্রান্ত হলে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকাংশে অসফলও হতে পারে।
আপনি যদি এইচবিএস অ্যান্টিজেন নেগেটিভ হন তবে ভবিষ্যতে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পরপর তিনটি প্রতিষেধক টিকা নিয়ে নিন। প্রথম ডোজ টিকা দেওয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ এবং ছয় মাস পর তৃতীয় ডোজ নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে তৃতীয় ডোজের ১০ বছর পর চতুর্থ ডোজ প্রয়োজন হতে পারে।

ডা. আ ফ ম হেলালউদ্দিন
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারি ৩০, ২০১৩

Tag: ক্যানসার, হেপাটাইটিস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুদের ঘুম কমে গেছে!
Next Post:লালচে চুলের জন্য ডিএনএ পরীক্ষা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top