• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / চশমার পাওয়ার

চশমার পাওয়ার

March 22, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার বয়স ১৯ বছর।আমার চশমার পাওয়ার মাইনাস ৪ দশমিক ৭৫। আমি বুঝতে পারছি না, আমার চশমার পাওয়ার এত বেশি হলোকীভাবে। পড়তে বসলে খুব মাথাব্যথা আর চোখ ব্যথা করে। আমি চশমা ব্যবহার করছিপ্রায় চার বছর। অবশ্যএর আগেই সমস্যা দেখা দিয়েছিল। দূরের কোনো জিনিস দেখতে পেতাম না। প্রথমে আমার চশমার পাওয়ার ছিল মাইনাস ১ দশমিক ৫০, তখন চিকিৎসক বলেছিলেন,নিয়মিত চশমা ব্যবহার করলে পাওয়ার কমে যাবে। আমি প্রথম থেকেই চিকিৎসকের কথা অনুযায়ী নিয়মিত চশমা ব্যবহার করে আসছি।কিন্তু কোনো ফলহয়নি; বরংবাড়তে বাড়তে এখন মাইনাস ৪ দশমিক ৭৫ হয়েছে। ব্যথা উঠলে মাথার ওপরের ডান দিকে খুব ব্যথা হয়। চশমার পাওয়ারের কথা চিন্তা করলে ব্যথা কিছুই না। চোখের সমস্যা নিয়ে আমাকে খুবই সমস্যায় পড়তে হয়। এ অবস্থায় পরামর্শ দিলে আমি খুব উপকৃত হব।
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

পরামর্শ: আপনার বয়স ১৯ বছর।বর্তমানে চশমার পাওয়ার মাইনাস ৪ দশমিক ৭৫। তবে এ পাওয়ারে আপনি কতটুকু দেখতে পান, সেটা উল্লেখ করেননি। বয়সের সঙ্গে মাইনাস পাওয়ার বাড়ে।
তবে ২১-২২ বছর বয়সের পরে এ পাওয়ার আর না-ও বাড়তে পারে।অনেক সময় ২১-২২ বছর পরও পাওয়ার বাড়ে।এ জন্য মন খারাপ করার কিছু নেই। সঠিক পাওয়ারে ভালো দেখতে পারলে ভবিষ্যতে ল্যাসিক সার্জারি করা যাবে এবং তখন চশমা আর পরতে হবে না।
আর এটা আপনার চোখেরই রোগ। এ কারণে মাথাব্যথা হতে পারে। আবার সঙ্গে সাইনাসের সমস্যা থাকলেও ব্যথা হতে পারে। আপনি চক্ষুবিশেষজ্ঞ দেখিয়ে চোখের পাওয়ার পরীক্ষা করুন এবং পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।এ ছাড়া সাইনাসের সমস্যা আছে কি না, সেটা দেখার জন্য সাইনাসের এক্স-রে করাতে পারেন। আপনি ভালো হয়ে যাবেন আশা করি।

পরামর্শ দিয়েছেন: আভা হোসেন
আভা হোসেন অধ্যাপক, চক্ষুবিজ্ঞান ও অধ্যক্ষ, গ্রিন লাইফ মেডিকেলকলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারি ০৯, ২০১৩

Tag: আভা হোসেন, চশমা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বাড়িঘরে লুকানো অ্যালার্জেন
Next Post:ক্যানসার প্রতিরোধ সহজেই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top