• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কার্ডিওলজি সমস্যা

কার্ডিওলজি সমস্যা

March 22, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যা: আমার প্রায়ই বুকে ব্যথা হয়। এই ব্যথা অনেক দিন যাবৎ মাঝেমধ্যে হয়। এক বছর আগে চিকিৎসক দেখানোর পর অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম, কিছু ধরা পড়েনি। এ অবস্থায় আপনার পরামর্শ চাই।
মিনার, দিনাজপুর।

পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। লিখেছেন, আপনার মাঝেমধ্যে বুকে ব্যথা হয়। চিকিৎসা করার পরও ব্যথা ভালো হয়নি। এ জন্য পরামর্শ চেয়েছেন। আপনাকে জানাচ্ছি, বুকে ব্যথার কারণ অনেক। হার্টের রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হওয়ায় যে ব্যথা হয়, তাকে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া বলে।
এই রোগে সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা অনুভূত হয়, সঙ্গে শরীর ঘামতে থাকে। মাঝেমধ্যে শ্বাসকষ্ট হতে পারে। এই ব্যথা আবার বাঁ হাতে সঞ্চালিত হতে পারে।
সাধারণত এই ব্যথা দৌড়ালে বা হাঁটলে অনুভূত হয় এবং বিশ্রাম নিলে কমে যায়। আপনার ব্যথা যদি এ রকম হয়, তাহলে আপনাকে ইসিজি, বুকের এক্স-রে, রক্তের সুগার ও চর্বি এবং ইটিটি পরীক্ষা করতে হবে।
যদি আপনার হার্টে ইসকেমিয়া থাকে, তবে এই পরীক্ষাগুলোর মাধ্যমেই তা শনাক্ত করা যাবে এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

পরামর্শ দিয়েছেন: এইচ আই লুৎফর রহমান খান
অধ্যাপক কার্ডিওলজি ও বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারি ০২, ২০১৩

Tag: শ্বাসকষ্ট

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বাতের ব্যথা নিয়ে কথা
Next Post:শীতে শিশুর সুস্থতায়…

Reader Interactions

Comments

  1. দুইজন পথিক

    April 29, 2013 at 1:42 pm

    হার্টে ক্ষত হলে কি ধরনের ব্যবস্থা নেয়া জরুরি..

    Reply
    • Bangla Health

      April 29, 2013 at 9:09 pm

      অতি সত্বর ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top