• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উঁচু দাঁত ও মাড়ি – প্রতিকার

উঁচু দাঁত ও মাড়ি – প্রতিকার

December 9, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

অনেকেরই মাঢ়ি ও দাঁত অস্বাভাবিক উঁচু থাকে। যদি একই সাথে উপরের এবং নিচের মাঢ়ি উঁচু থাকে তাহলে তাকে বাইম্যাক্স বলে। আর যদি শুধু উপরের মাঢ়ি উঁচু থাকে তাকে ক্লাস-২ মেল অক্লুসান বলে। যদি নিচের মাঢ়ি উঁচু থাকে তাকে ক্লাস-৩ মেল অক্লুসান বলা হয়। আজ আমরা বাইম্যাক্স সমস্যা সম্পর্কে জানব। এর ফলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়, নিচের ঠোঁট মোটা হয়ে যেতে পারে। উপরের ও নিচের ঠোঁট মেলাতে সমস্যা হতে পারে। এ সমস্যা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা সম্ভব। এই চিকিৎসার অংশ হিসেবে চারটি দাঁত ফেলে দেয়া হয়। তবে দাঁত ফেলার পর যে খালি জায়গা তৈরি হয়, তা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। চিকিৎসা শেষে সব ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এতে এক থেকে দেড় মাস এমনকি ২ বছর সময়ও লাগতে পারে। এ চিকিৎসা কিছুটা ব্যয়বহুল।

উৎসঃ দৈনিক নয়াদিগন্ত, ০৯ ডিসেম্বর ২০০৭
লেখকঃ ডা. এ এস এম আবদুল্লাহ

Tag: দাঁত, বাইম্যাক্স, মাড়ি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:শিশুর পাইলস সমস্যা
Next Post:ডেন্টাল রোগ ও ভুল ধারণা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top