• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ক্যানসার সমস্যা

ক্যানসার সমস্যা

February 6, 2013 Category: স্বাস্থ্য সংবাদ

ক্যানসার চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে—এক-তৃতীয়াংশ ক্যানসার প্রতিরোধ করা যায়, এক-তৃতীয়াংশ নিরাময় করা যায় ও এক-তৃতীয়াংশ চিকিৎসার মাধ্যমে উপশম করা যায়। যে কয়েকটি কারণে বাংলাদেশে প্রতিরোধযোগ্য ক্যানসারের সংখ্যা বেশি, সেগুলো হচ্ছে, ধূমপান, সাদাপাতা, জর্দা, গুল ও খৈনি ব্যবহার করা, অল্প বয়সে বিয়ে, স্থূলতা ও হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের আক্রমণ। ক্যানসারের প্রাথমিক লক্ষণ হচ্ছে, সহজে সারছে না—এমন ক্ষত, শরীরের কোথাও চাকা বা গোটার আবির্ভাব, তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন, খুব ক্লান্ত বোধ করা, ক্ষুধা কমে যাওয়া, দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভাঙা, মলত্যাগে পরিবর্তন আসা (ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য কিংবা মলের সঙ্গে রক্ত যাওয়া) জ্বর, রাতে ঠান্ডা লাগা বা ঘেমে যাওয়া, অস্বাভাবিকভাবে ওজন কমা—এসব লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মোয়াররফ হোসেন
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ক্যানসার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ২৮, ২০১২

Tag: ক্যানসার, মোয়াররফ হোসেন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:নাকের সমস্যা – ছিদ্র বন্ধ
Next Post:পানিবাহিত নাকের রোগ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top