• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ওষুধ নিয়ে কথা

ওষুধ নিয়ে কথা

April 23, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
যে ওষুধের ক্রিয়া আছে তার পার্শ্বপ্রতিক্রিয়াও আছে-বিষয়টি নিয়ে আগে একবার আলোচনা করা হয়েছে। সম্প্রীতির (কাল্পনিক নাম) মা কয়েক মাস ধরে টিউবারকিউলোসিসের (যক্ষ্মা) ওষুধ খেয়েছিলেন। প্রথম দিকে তাঁর লালচে রঙের প্রস্রাব হতো ওষুধ খাওয়ার পর। ভীষণ ভয় পেয়েছিলেন তিনি। এই যে প্রস্রাবের রং লালচে হয়ে যাওয়া, এটাই এ-জাতীয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। এ ছাড়া বমি বমি ভাব কিংবা ক্ষুধা না-লাগা এবং কারও কারও বদহজম হয়ে থাকে। ত্বকে চাকা চাকা দাগও দেখা দিতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু যদি জন্ডিসের ভাব কিংবা দৃষ্টিশক্তির কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাইফুল সাহেব (কাল্পনিক নাম) একটি কোম্পানির ব্যবস্থাপক। প্রায়ই তাঁর নাক দিয়ে পানি ঝরে। এ নিয়ে তাঁর খুব বেশি ভাবনাও নেই।

এ রকম অবস্থায় তিনি অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ খেয়ে নেন এবং এতেই ভালো থাকেন। সেট্রিজিন, লোরাটিডিন ইত্যাদি অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ এ ধরনের উপসর্গে প্রায়ই ব্যবহৃত হয়ে থাকে।

সাইফুল সাহেবের ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না, কিন্তু তাঁর এক সহকর্মীর ক্ষেত্রে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ঝিমুনি কিংবা ঘুম ঘুম ভাব হয় এ ওষুধ খেলে। কারণ তিনি নিজেই গাড়ি চালান। এ জন্যই চিকিৎসকেরা বলে থাকেন, যাঁরা নিজেরা গাড়ি চালান, তাঁদের ক্ষেত্রে এ-জাতীয় ওষুধ সতর্কভাবে ব্যবহার করতে হবে। এ ছাড়া পেটের গণ্ডগোল, মাথাধরা, গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।

গালিবের বাবা ডায়াবেটিসের রোগী। নিয়ম মেনে নিয়মিত ওষুধ খেয়ে থাকেন। হঠাৎ করে মাঝেমধ্যে তাঁর হাত-পা অবশ হয়ে যায়। তখন মিষ্টিজাতীয় কিছু একটা খেয়ে নেন এবং এতেই তিনি ভালো হন।

ওষুধবিজ্ঞান বলে, যাঁরা নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান কিংবা ইনসুলিন নেন, তাঁদের রক্তে চিনির পরিমাণ হঠাৎ করে কমে যেতে পারে। এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়। কারও কারও ক্ষেত্রে বুক ধড়ফড় ভাব দেখা দিতে পারে। এ রকম অবস্থায় সারা শরীরে হঠাৎ ঘাম হওয়াটাও বিচিত্র নয়।

—————————–
সুভাষ সিংহ রায়
ফার্মাসিস্ট
প্রথম আলো, ২৩ এপ্রিল ২০০৮

Tag: ইনসুলিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মাউথ ওয়াশের সঠিক ব্যবহার
Next Post:গরমের টিপস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top