• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / রক্তে কোলেস্টেরল

রক্তে কোলেস্টেরল

December 28, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

হূৎপিণ্ডের নিজস্ব রক্তসঞ্চালনকারী ধমনির নাম করোনারি ধমনি। চর্বি জমে এই ধমনিগুলো সরু হয়ে যায়, ফলে হূৎপিণ্ডের মাংসপেশিগুলো পর্যাপ্ত রক্তপ্রবাহ পায় না। এই অবস্থাকে বলে করোনারি ধমনির রোগ। হূৎপিণ্ডের রক্ত সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাক্সন হয়। রক্তে কোলেস্টেরল বেশি থাকলে, রক্তচাপ বেশি থাকলে, ডায়াবেটিস থাকলে, অলস জীবন কাটালে করোনারি ধমনির রোগ হয়।
রক্তে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ ১০০ মিলিগ্রাম/ডিএলএর কম এবং এইচডিএল কোলেস্টেরলের পরিমাণ ৪০ মিলিগ্রাম/ডিএলএর বেশি থাকলে সবচেয়ে ভালো। ৪০ বছরের বেশি বয়সী সবারই রক্তের কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করা উচিত।

মোহাম্মদ হায়দার আলী
অধ্যাপক মেডিসিন বিভাগ এবং বিভাগীয় প্রধান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা
রক্তে কোলেস্টেরল

Tag: কোলেস্টেরল, মোহাম্মদ হায়দার আলী, রক্ত

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:উপকারী সবজি কচুর লতি
Next Post:যে খাবারে মগজ খোলে

Reader Interactions

Comments

  1. মোঃ সোহেল রানা

    January 10, 2019 at 9:48 am

    আমি মোহাম্মদ হায়দার আলী স্যারের কাছে একটা প্রশ্ন শরীরে টিজি নামক যে কোলেস্টেরল যদি ২০০ উপরে থাকে যে ক্ষেত্রে করনীয় কি

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top