• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ঢাকায় মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসের স্থানীয় কার্যালয়

ঢাকায় মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসের স্থানীয় কার্যালয়

October 12, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

এখন থেকে বাংলাদেশের মানুষকে মালয়েশিয়ান চিকিৎসাসেবা দেবে মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড (এমএইচএসএল)। এতে স্বাস্থ্য সদস্য, মেডিকেল ভিসা সহযোগিতা, টেলিচিকিৎসাসেবা ও মালয়েশিয়ান চিকিৎসকদের পরামর্শসুবিধা পাওয়া যাবে বিনা মূল্যে। মালয়েশিয়ায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের চিকিৎসায় ১০ শতাংশ হারে ছাড় দেবে মালয়েশিয়ার হাইকমিশন। দেশটি ভ্রমণের সময় নির্ধারিত সব হাসপাতালে এ ছাড় উপভোগ করা যাবে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত হেলথকেয়ার সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথম্যান বলেন, মালয়েশিয়ায় ভ্রমণ ও চিকিৎসা সেবা নিতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্যই এ উদ্যোগ। বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ার মেডিকেল ভিসা দিতে সব ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমএইচএসএলের প্রধান নির্বাহী ম্যারি।
ঠিকানা: এমএইচএসএল, ২২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, আতাতুর্ক টাওয়ার (দশম তলা), বনানী।

সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১০, ২০১২

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রক্তচাপ মাপা
Next Post:স্তন ক্যানসার স্ক্রিনিং – প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়ের উপায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top