• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সাপের দংশনে প্রথমেই যা করবেন

সাপের দংশনে প্রথমেই যা করবেন

October 3, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশে বছরে প্রতি লাখে ৬২৩ জন লোক সর্পদংশনে আক্রান্ত হয়। তা হলে পুরো জনসংখ্যার মধ্যে এই আক্রান্তের সংখ্যাটা কত হবে, ভাবুন!বছরে দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ছয় হাজারজন মারা যায় সাপের দংশনে।সর্পদংশনের বেশির ভাগ মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসার অভাব, অপচিকিৎসা ও কুসংস্কার অনেক মৃত্যুর জন্য দায়ী। সর্পদংশনের পর ভয় না পেয়ে শান্ত থাকুন। এর আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা আছে। দংশিত স্থান কোনোভাবেই কাটা-ছেঁড়া করবেন না; শুধু পরিষ্কার কাপড় বা জীবাণুনাশক লোশন দিয়ে একবার ক্ষতস্থান মুছে নিন। বিষধর সাপে দংশন করলে চওড়া কিছু দিয়ে একটি গিঁট দিন। যেমন—পায়ে দংশন করলে রানে, হাতে দংশন করলে বাহুতে গিঁট দিতে হবে। এটি খুব ঢিলে বা খুব শক্ত করা যাবে না। দংশিত ব্যক্তিকে হাঁটতে দেবেন না এবং দংশিত অঙ্গ নাড়াচাড়া করতে দেবেন না। রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করুন। চিকিৎসক যদি মনে করেন বিষধর সাপে দংশন করেছে, তা হলে অ্যান্টিস্নেক ভেনম ও আনুষঙ্গিক চিকিৎসা দেবেন।

অধ্যাপক এম এ ফয়েজ
অধ্যাপক মেডিসিন (অবসরপ্রাপ্ত)
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ০৩, ২০১২

Tag: অপচিকিৎসা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:চর্বির ভালো-মন্দ
Next Post:কাঠবাদাম-কাহিনি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top