• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ম্যালেরিয়া মিথ

ম্যালেরিয়া মিথ

September 5, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

বাংলাদেশের তিনটি পার্বত্য জেলা এবং চট্টগ্রাম ও কক্সবাজারে ম্যালেরিয়ার প্রকোপ সবচেয়ে বেশি। এই অঞ্চলে আগত পর্যটকদের বসবাসরত নাগরিকদের চেয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। কারণ, ম্যালেরিয়াপ্রবণ অঞ্চলে বসবাসরতদের ম্যালেরিয়ার বিরুদ্ধে অন্যদের তুলনায় কিছুটা বেশি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
ম্যালেরিয়া জ্বর সারাক্ষণ থাকে না। একবার ছেড়ে যায় আরেকবার আসে। সে কারণে শিশুদের ক্ষেত্রে এই জ্বর নির্ণয় করা কষ্টসাধ্য হয়ে যায়। শিশুর মা অনেক সময় বুঝতে পারেন না, তিনি যে সময় শিশুর কাছে ছিলেন না, সে সময় জ্বর এসেছিল। ম্যালেরিয়াপ্রবণ অঞ্চলে বসবাস করলেও ছয় বছর বয়সী শিশু এবং গর্ভবতী মায়েদের ম্যালেরিয়ার বিরুদ্ধে কোনো স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা দৃশ্যমান হয় না।

রিদউয়ানুর রহমান
অধ্যাপক, মেডিসিন, ম্যালেরিয়া গবেষক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০৫, ২০১২

Tag: ম্যালেরিয়া

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দাঁত তো মাজি তবু…
Next Post:আপনি মা হচ্ছেন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top