• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বেশি বয়সে বাবা হওয়ার ঝুঁকি

বেশি বয়সে বাবা হওয়ার ঝুঁকি

August 25, 2012 Category: স্বাস্থ্য সংবাদ

ধারণা করা হতো, বেশি বয়সে মা হলে সন্তানের ওপর প্রভাব পড়ে। কিন্তু নতুন একটি গবেষণায় এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। মা নন, বরং বেশি বয়সে বাবা হলেই শিশুদের ওপর প্রভাব পড়ে। শিশুদের মানসিক সমস্যা দেখা দেয়। তাদের বংশগত জটিলতার সঙ্গে বাবার বয়স সরাসরি সম্পর্কিত।
আইসল্যান্ডের একটি প্রতিষ্ঠান গবেষণাটি করেছে। ৭৮ জন মা-বাবা ও তাঁদের সন্তানদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে গবেষণাটি করা হয়। গবেষণার ফল প্রকাশ করেছে নেচার। সমস্যা সমাধানে গবেষকেরা একটি উপায়ও বাতলে দিয়েছেন। তাঁদের মতে, তরুণ বাবারা বেশি বয়সে সন্তান নিতে চাইলে তাঁরা তাঁদের শুক্রাণু সংরক্ষণ করে রাখতে পারেন।
গবেষক দলের প্রধান ক্যারি স্টিফেনসন বলেন, গবেষণায় এটাই প্রমাণিত, শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের বয়সই প্রভাবক হিসেবে কাজ করে। তিনি বলেন, ‘সমাজ সব সময় মায়ের বয়সের ওপর জোর দিয়ে আসছে। কিন্তু সিজোফ্রেনিয়া ও অটিজমের মতো সমস্যাগুলো বাবার বয়সের কারণে সৃষ্টি হয়, মায়ের কারণে নয়।’
গবেষণার ফলাফলে ইঙ্গিত মিলেছে, ২০ বছরের বেশি বয়সী বাবার সন্তানদের ২৫টির মতো জটিলতা দেখা দেয়। আর ৪০ বছরের বাবার সন্তানদের সম্ভাবনা থাকে ৬৫টি জটিলতার। বাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের জটিলতাও বাড়ে। শিশুদের সামগ্রিক জটিলতার ৯৭ ভাগ বয়স্ক বাবাদের কারণেই হয়।
প্রধান গবেষক বলেন, ১৯৭০ সাল থেকে শিল্পোন্নত দেশগুলোতে বাবা হওয়ার গড় বয়স বেড়ে চলেছে। একই সময় অটিজমও বেড়েছে। তাই দেখা যাচ্ছে, বেশি বয়সে বাবা হওয়ার কারণে শিশুদের রোগ-ব্যাধিও বাড়ছে। বিবিসি।

Tag: শিশু, শুক্রাণু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:মুটিয়ে যাওয়া মস্তিষ্কের ক্ষতি করে!
Next Post:হৃদরোগীর সঙ্গীও ঝুঁকিমুক্ত নয়

Reader Interactions

Comments

  1. chow joynal

    August 30, 2012 at 4:50 am

    kon boyose purus dher bibaho kora ochit pL,,,,,,,,,,,,?

    Reply
    • Bangla Health

      October 3, 2012 at 2:39 am

      অবস্থা ভালো হলে ২৭-২৮ ভালো বয়স।

      Reply
  2. anik

    September 4, 2012 at 9:13 pm

    আমার অন্ডোকোষে চুলকানি আছে এর সমাধান কি

    Reply
    • Bangla Health

      October 11, 2012 at 7:55 am

      পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। সকাল বিকাল ভালো করে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিবেন। সুতীর ঢিলেঢালা আণ্ডারওয়ার পরবেন।

      Reply
  3. bd

    September 4, 2012 at 9:56 pm

    Amar lingor size savabik obosthai 2 inch abong chikon kintu uttajito obosthai 5.5 inch ata ki kono somossa?

    Reply
    • Bangla Health

      October 13, 2012 at 4:08 am

      না, সমস্যা নয়।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top